×

খেলা

নেইমারকে ছাড়াই বিশ্বকাপের দল চায় ব্রাজিলের অধিকাংশ মানুষ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৮ পিএম

নেইমারকে ছাড়াই বিশ্বকাপের দল চায় ব্রাজিলের অধিকাংশ মানুষ

ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। ছবি- সংগৃহীত

এক সময় যাকে ঘিরে হেক্সা জয়ের স্বপ্ন বুনত সাম্বার দেশ, সেই নেইমার জুনিয়রকে নিয়েই এখন বিরক্ত ব্রাজিলের ফুটবল সমর্থকরা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে পরিচালিত এক সাম্প্রতিক জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ব্রাজিলের বেশিরভাগ মানুষই চান না যে নেইমার আগামী বিশ্বকাপের স্কোয়াডে থাকুক। এমনকি খোদ দল নিয়েও আত্মবিশ্বাসের তলানিতে রয়েছে ফুটবল পাগল এই জাতিটি।

ব্রাজিলের নামী রাজনৈতিক ও সামাজিক গবেষণা সংস্থা ‘জেনিয়াল কুয়েস্ট’ দেশটির ১২০টি শহরের ২ হাজার ৪ জন মানুষের ওপর এই জরিপটি চালিয়েছে। সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে নেওয়া এই জরিপে দেখা গেছে, ৪৭ শতাংশ ব্রাজিলিয়ান মনে করেন নেইমারকে বিশ্বকাপ দলে রাখা উচিত হবে না। এর বিপরীতে তাকে দলে রাখার পক্ষে মত দিয়েছেন ৪৫ শতাংশ মানুষ। বাকি ৮ শতাংশের এই বিষয়ে কোনো আগ্রহ নেই। মূলত ইনজুরিপ্রবণ ক্যারিয়ার আর প্রত্যাশা মেটাতে না পারার কারণেই নেইমারের প্রতি সমর্থকদের এই অনীহা।

জরিপটিতে আরও হতাশাজনক চিত্র উঠে এসেছে দল নিয়ে মানুষের প্রত্যাশার ক্ষেত্রে। ৬৮ শতাংশ ব্রাজিলিয়ান মনে করেন, ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ জেতা ব্রাজিলের পক্ষে সম্ভব নয়। দলের সাম্প্রতিক ফর্ম আর আক্রমণভাগের ধার কমে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের অনাস্থা তৈরি হয়েছে। এমনকি ৫৪ শতাংশ মানুষ জানিয়েছেন, আসন্ন এই বিশ্বকাপ নিয়ে তাদের মনে বিশেষ কোনো উত্তেজনা বা আগ্রহ কাজ করছে না।

তবে আশার আলো কেবল কোচ কার্লো আনচেলত্তিকে ঘিরে। জরিপে অংশগ্রহণকারী ৪১ শতাংশ মানুষ কোচের ওপর আস্থা প্রকাশ করেছেন। যদিও নেইমারকে নিয়ে জনমনে নেতিবাচক মনোভাব প্রবল, তবুও স্কোয়াডে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা এখনই নাকচ করা যাচ্ছে না। আগামী মে মাসে চূড়ান্ত হবে ব্রাজিলের বিশ্বকাপ দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App