×

খেলা

দর্শকদের ‘মেসি-মেসি’ চিৎকার থামিয়ে দিলেন রোনালদো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম

মাত্র তিনদিন আগে সৌদি প্রো লিগে আল ইত্তেফাকের বিপক্ষে খেলতে গিয়ে মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সেই শারীরিক বাধা কাটিয়ে তিনদিনের মাথায় দুবাইয়ের মাঠে ফিরলেন স্বমহিমায়। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু এর কোয়ার্টার ফাইনালে বিদ্রুপ আর উত্তেজনার জবাব দিলেন পায়ের জাদুতে, দলকে পৌঁছে দিলেন সেমিফাইনালে।

রোববার (১৯ এপ্রিল) দুবাইয়ের জাবিল স্টেডিয়ামে স্বাগতিক ক্লাব আল ওয়াসলকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আল নাসর। এই জয়ের ফলে দাপটের সঙ্গেই শেষ চারের টিকিট নিশ্চিত করল সৌদি ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই গ্যালারিতে উপস্থিত প্রায় ১০ হাজার দর্শকের অধিকাংশ ছিল আল ওয়াসলের সমর্থক। রোনালদোকে মানসিকভাবে বিপর্যস্ত করতে গ্যালারি থেকে বারবার ‘মেসি মেসি’ স্লোগান দেওয়া হচ্ছিল। তবে এই বিদ্রুপই যেন রোনালদোর জন্য বাড়তি জ্বালানি হিসেবে কাজ করে। মাঠের প্রতিপক্ষকে মোকাবিলার পাশাপাশি গ্যালারির নেতিবাচক আবহকে নিজের উৎসাহে রূপান্তর করে দারুণ এক গোল করেন তিনি।

আল নাসরের হয়ে গোল উৎসবে রোনালদোর সঙ্গী হন ইনিগো মার্টিনেজ, আব্দুলেলাহ আল আমরি এবং সাদিও মানে। প্রথমার্ধ থেকেই আধিপত্য বিস্তার করে খেলা সৌদি ক্লাবটি শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে।

এই গোলের মাধ্যমে ব্যক্তিগত এক অনন্য উচ্চতার দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ এই মহাতারকা। এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৬৯তম গোল। ঐতিহাসিক ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ৩১ গোল। ফুটবল বিশ্লেষকদের ধারণা, বর্তমান ফর্ম বজায় থাকলে আগামী মৌসুমের শুরুতেই প্রথম ফুটবলার হিসেবে হাজার গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু এর সেমিফাইনালে আল নাসরের প্রতিপক্ষ কাতারের ক্লাব আল আহলি। যারা কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে আল হুসেইন এসসি-কে ৩-১ গোলে হারিয়ে সেমিতে পা রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গরমে লাইনে দাঁড়িয়ে পাম্পে তেল নিয়ে ফেরার পথে কৃষাণীর মৃত্যু

গরমে লাইনে দাঁড়িয়ে পাম্পে তেল নিয়ে ফেরার পথে কৃষাণীর মৃত্যু

ক্রিকেট বোর্ডের নির্বাচন কবে, জানালেন তামিম

ক্রিকেট বোর্ডের নির্বাচন কবে, জানালেন তামিম

পিসিএ চুক্তির প্রাথমিক সই করলো বাংলাদেশ-ইইউ

পিসিএ চুক্তির প্রাথমিক সই করলো বাংলাদেশ-ইইউ

স্যানিটেশন প্রকল্পে ‘লুটপাট’, দুই বছরেও শেষ হয়নি কাজ

উন্নয়ন যেন ফাইলেই বন্দি স্যানিটেশন প্রকল্পে ‘লুটপাট’, দুই বছরেও শেষ হয়নি কাজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App