×

খেলা

চ্যাম্পিয়নস লিগ

ঘরের মাঠে বায়ার্ন বাধা পেরোনোর চ্যালেঞ্জ পিএসজির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম

ঘরের মাঠে বায়ার্ন বাধা পেরোনোর চ্যালেঞ্জ পিএসজির

ছবি- গোল ডট কম

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট পিএসজি ও বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত একটায় প্যারিসের পার্ক দে প্রাঁসে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি আতিথ্য দেবে বাভারিয়ানদের।

পরিসংখ্যান অবশ্য পিএসজি সমর্থকদের কিছুটা চিন্তায় রাখবে। ২০১৭ সালের পর ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে ফরাসি ক্লাবটি। এমনকি চলতি আসরের লিগ পর্বেও প্যারিসের মাটি থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছিল বায়ার্ন। তবে সবশেষ দেখায় ক্লাব বিশ্বকাপে হ্যারি কেইনদের হারিয়েছিল পিএসজি। সব মিলিয়ে দুই দলের ১৭ বারের দেখায় বায়ার্ন জিতেছে ১০টিতে, আর পিএসজির জয় ৭ ম্যাচে।

চ্যাম্পিয়নস লিগের এই মহাযুদ্ধের আগে বায়ার্ন মিউনিখ বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করার পাশাপাশি তারা ডিএফবি-পোকালের ফাইনালেও উঠেছে। অন্যদিকে পিএসজিকে লিগ আঁ-তে ঠাসা সূচির মধ্য দিয়ে যেতে হচ্ছে, যদিও নিকটতম প্রতিদ্বন্দ্বী লঁসের চেয়ে তারা ৬ পয়েন্টে এগিয়ে থেকে কিছুটা স্বস্তিতে আছে। লুইস এনরিকে কোচ হওয়ার পর টানা তিনবার সেমিফাইনালে ওঠা পিএসজি এবার টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছে।

পিএসজি শিবিরে বড় সুখবর হলো, চোট কাটিয়ে তিন মাস পর ফিরেছেন স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ। পর্তুগিজ প্লে-মেকার ভিতিনহার চোট নিয়ে শঙ্কা থাকলেও সোমবার তিনি অনুশীলনে ফেরায় স্বস্তি ফিরেছে এনরিকে শিবিরে। এনরিকে বলেন, ‘সেমিফাইনালে ওঠা আনন্দের। আমরা আরও সামনে এগোতে চাই এবং আমার দলই ফেভারিট।’

অন্যদিকে বায়ার্ন মিউনিখ আজ বড় এক ধাক্কা নিয়ে মাঠে নামছে। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কার্ড দেখায় আজ ডাগআউটে থাকতে পারছেন না কোচ ভিনসেন্ট কোম্পানি। তার পরিবর্তে বায়ার্নের দায়িত্বে থাকবেন সহকারী অ্যারন ড্যাঙ্কস। এ ছাড়া চোটের কারণে সার্জ গ্যানাব্রিকে পাচ্ছে না দলটি, তার জায়গায় দেখা যেতে পারে জামাল মুসিয়ালাকে। কোম্পানি বলেন, ‘ম্যাচটি কঠিন হবে, তবে কোচিং স্টাফদের ওপর আমার পূর্ণ আস্থা আছে।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App