×

খেলা

অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই বাবরের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম

অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই বাবরের

বাবর আজম। ছবি- সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে আরও একবার রেকর্ড বই ওলটপালট করলেন বাবর আজম। করাচিতে কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৫৯ বলে ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন পেশোয়ার জালমি অধিনায়ক। বাবরের সেঞ্চুরিতে ইসলামাবাদকে ৭০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার। শতরানের এই ইনিংসের মাধ্যমেই টি-টোয়েন্টিতে এক দেশের মাটিতে সর্বোচ্চ সেঞ্চুরিতে বিরাট কোহলিকে স্পর্শ এবং অধিনায়ক হিসেবে ফাফ ডু প্লেসিকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।

টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট একটি দেশের মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটি এতদিন ছিল ভারতের বিরাট কোহলি ও অভিষেক শর্মার। দুজনেরই ভারতের মাটিতে আছে ৮টি করে সেঞ্চুরি। ইসলামাবাদের বিপক্ষে শতকটি ছিল পাকিস্তানের মাটিতে বাবরের অষ্টম সেঞ্চুরি। এর মাধ্যমে তিনি কোহলি ও অভিষেকের পাশে নিজের নাম লেখালেন।

অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন এককভাবে বাবর আজম। এতোদিন ৮টি সেঞ্চুরি নিয়ে ফাফ ডু প্লেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। গতকাল নবম সেঞ্চুরি তুলে নিয়ে ডু প্লেসিকে টপকে গেলেন বাবর। সামগ্রিকভাবে এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম শতক।

পিএসএলের ইতিহাসেও নিজের আধিপত্য বাড়িয়েছেন বাবর। টুর্নামেন্টটিতে এটি তার চতুর্থ সেঞ্চুরি। এর মাধ্যমে উসমান খানের সর্বোচ্চ ৪ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন তিনি। তবে উসমান এই কীর্তি গড়েছেন মাত্র ৩৫ ইনিংসে, যেখানে বাবরের লেগেছে ১০৮ ইনিংস।

চলতি মৌসুমে বাবরের ব্যাট যেন রানের মেশিন। ১০ ইনিংসে তিনি করেছেন ৫৮৮ রান। এক মৌসুমে পিএসএলে সর্বোচ্চ রানের রেকর্ডটি ফখর জামানের (২০২২ মৌসুমে ১৩ ইনিংসে ৫৮৮ রান)। ফখরের সমান রান হলেও বাবর হাতে পাচ্ছেন ফাইনাল ম্যাচ। ফলে এক মৌসুমে সর্বোচ্চ রানের একক মালিক হওয়ার সুযোগ এখন তার সামনে।

ম্যাচ শেষে বাবর বলেন,'আমি নিজের ছন্দ ফিরে পাচ্ছি এবং খেলাটাকে সহজ রাখার চেষ্টা করছি। পিচ ও বোলারদের ধরন বুঝে পরিকল্পনা সাজানোই মূল লক্ষ্য ছিল।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App