×

খেলা

পিএসজি-বায়ার্ন ম্যাচে মুগ্ধ ফুটবল বিশ্ব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পিএম

পিএসজি-বায়ার্ন ম্যাচে মুগ্ধ ফুটবল বিশ্ব

ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এমন অবিশ্বাস্য রাত ফুটবল দুনিয়া শেষ কবে দেখেছে, তা নিয়ে বিতর্ক হতে পারে। গত রাতে প্যারিসের পার্ক ডি প্রিন্সে পিএসজি ও বায়ার্ন মিউনিখের ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি হেসেছে স্বাগতিকেরাই। দুই লেগের প্রথম সেমিফাইনালে বায়ার্নকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে পিএসজি। টুর্নামেন্টের ইতিহাসে সেমিফাইনালের এক লেগে এর আগে কখনোই এত গোল হয়নি। প্রথমার্ধে ৫ গোলের পর দ্বিতীয়ার্ধে হয়েছে আরও ৪টি।

ইউরোপীয় সংবাদমাধ্যম ও ফুটবলবোদ্ধারা এই ম্যাচ নিয়ে মেতেছেন প্রশংসায়। সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরি ম্যাচটিকে অভিহিত করেছেন 'টোটাল ফুটবল' হিসেবে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েন রুনি ম্যাচটিকে 'পাগলাটে' আখ্যা দিয়ে বলেন, এমন ম্যাচ তিনি খুব কমই দেখেছেন। ফরাসি ক্রীড়া দৈনিক 'লা ইকুইপ' তাদের শিরোনামে লিখেছে 'টোটাল ফুটবল'। অন্যদিকে স্থানীয় পত্রিকা 'লা পারিসিয়ান' একে দেখছে ঐতিহাসিক সেমিফাইনাল হিসেবে।

জার্মান পত্রিকা বিল্ড ম্যাচটিকে 'ফুটবলের পাগলামি' বললেও ইতালির লা গাজেতা দেলো স্পোর্ত একে 'মাঠের আতশবাজি' হিসেবে বর্ণনা করেছে। ইংল্যান্ডের ডেইলি মেইল প্রশ্ন তুলেছে, এটিই কি ইতিহাসের সেরা ফুটবল ম্যাচ? পর্তুগিজ পত্রিকা আ বোলা লিখেছে, ম্যাচটি ফুটবল জাদুঘরে সংরক্ষণ করার মতো।

পিছিয়ে নেই লাতিন আমেরিকার সংবাদমাধ্যমও। ইএসপিএন আর্জেন্টিনা ম্যাচটিকে ফুটবলের সত্যিকারের শ্যাম্পেইন বলে প্রশংসা করেছে। আর্জেন্টিনার পত্রিকা ওলে লিখেছে,'প্যারিসে এক পাগলাটে রাত'।

পাগলাটে বলুন কিংবা ঐতিহাসিক, এমন ম্যাচ তো আর সচরাচর দেখা যায় না। গত রাতের ম্যাচের সময় যারা ঘুমিয়ে কাটিয়েছে, সকালে উঠে নিশ্চয়ই তাদের আফসোস হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App