×

খেলা

বিশ্বকাপের আগে ইরান প্রতিনিধিদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৯ পিএম

বিশ্বকাপের আগে ইরান প্রতিনিধিদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন

ইরান ফুটবল ফেডারেশনের সহসভাপতি মেহদি মোহাম্মদ নবি এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি- সংগৃহীত

আসন্ন ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এশীয় ফুটবল কনফেডারেশনের (এএফসি) গুরুত্বপূর্ণ কংগ্রেসে ইরান ফুটবল ফেডারেশনের কোনো প্রতিনিধি অংশ নেননি। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত এশিয়ার ফুটবল নেতাদের এই বৃহত্তম সভায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো উপস্থিত থাকলেও ইরানের অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। তবে বর্তমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেও ইরানের বিশ্বকাপ ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ফিফা।

বিশ্বকাপে জায়গা পাওয়া এএফসির ৯টি দলকে সভায় স্মারক উপহার দেওয়া হয়। এ সময় ইরানের নাম ঘোষণা করা হলে জানানো হয়, ইরানি প্রতিনিধিরা ভ্যাঙ্কুভারে ‘পৌঁছালে’ তাদের উপহার বুঝিয়ে দেওয়া হবে। কর্মকর্তারা কানাডার ভিসা পাননি, নাকি অন্য কোনো কারণে অনুপস্থিত ছিলেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। গত সপ্তাহে ইরান সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তুতির কথা জানানো হলেও বর্তমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ভেন্যু পরিবর্তনের একটি জোরালো প্রস্তাব উঠেছিল। ফিফা সেই প্রস্তাব আমলে নেয়নি।

এএফসি নেতাদের উদ্দেশে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, বিশ্ব যখন নানা সংঘাত ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন ফুটবলের মাধ্যমেই মানুষকে ঐক্যবদ্ধ করার পথ খুঁজতে হবে। তাঁর মতে, ফুটবল মাঠই হতে পারে বৈশ্বিক বিভেদ ঘুচিয়ে সেতু গড়ার জায়গা। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ডিসেম্বরে চূড়ান্ত হওয়া সূচি মেনেই ইরানি ফুটবল দলকে যুক্তরাষ্ট্রে খেলতে হবে।

বিশ্বকাপে ‘জি’ গ্রুপে থাকা ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিসর। আগামী ১৫ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ‘টিম মেল্লি’রা। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হবে তারা। বিশ্বকাপের আগে ইরানের অ্যারিজোনায় প্রস্তুতি ক্যাম্প করার কথা রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App