×

খেলা

শ্রীলঙ্কা ক্রিকেটে বড় রদবদল, নেতৃত্বে সাঙ্গাকারা ও বিক্রমারত্নে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পিএম

শ্রীলঙ্কা ক্রিকেটে বড় রদবদল, নেতৃত্বে সাঙ্গাকারা ও বিক্রমারত্নে

ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে (এসএলসি) দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে বড় ধরনের রদবদল ঘটিয়েছে দেশটির সরকার। বুধবার (২৯ এপ্রিল) শাম্মি সিলভার নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে ৯ সদস্যের একটি ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করা হয়েছে, যেখানে কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

সাবেক ক্রিকেটার ও করপোরেট ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত এই কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালী রাজনীতিবিদ এরান বিক্রমারত্নে। এই দায়িত্ব পালনের স্বার্থে তিনি ইতিমধ্যে নিজ দল ‘সামাগি জন বালাওয়েগয়া’র রাজনৈতিক পদ থেকে পদত্যাগ করেছেন। সাঙ্গাকারা ছাড়াও এই সংস্কার কমিটিতে রয়েছেন সাবেক তারকা ক্রিকেটার রোশান মহানামা ও সিদাথ ওয়েত্তিমুনি। কমিটির বাকি সদস্যরা মূলত আইন ও করপোরেট অঙ্গনের বিশেষজ্ঞ।

নতুন এই কমিটির মূল লক্ষ্য লঙ্কান ক্রিকেটের বর্তমান প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ বদলে ফেলা। দায়িত্ব পেয়ে এক বিবৃতিতে এরান বিক্রমারত্নে বলেন,'অত্যন্ত দক্ষ এবং সৎ ৯ সদস্যের এই কমিটির নেতৃত্ব দেওয়া আমার জন্য সৌভাগ্যের। আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার হলো এসএলসির শাসন কাঠামো ঢেলে সাজানো এবং একটি আধুনিক গঠনতন্ত্র বাস্তবায়ন করা।'

প্রশাসনিক সংস্কারের পাশাপাশি মাঠের ক্রিকেটে শ্রীলঙ্কার হারানো গৌরব ফিরিয়ে আনাকেও অগ্রাধিকার দিচ্ছে এই কমিটি। বিক্রমারত্নে আরও যোগ করেন,'আমরা এমন একটি বিশ্বমানের কাঠামো ও ইনসেনটিভ মডেল তৈরি করতে চাই, যা আমাদের জাতীয় দলগুলোকে শক্তিশালী করবে এবং খেলোয়াড়দের আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ফিরতে সাহায্য করবে।'

মূলত দীর্ঘদিনের দুর্নীতির অভিযোগ এবং আইসিসি কর্তৃক কয়েক দফা নিষেধাজ্ঞার হুমকিতে থাকা শ্রীলঙ্কা ক্রিকেটকে খাদের কিনারা থেকে টেনে তুলতেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দেশীয় বস্ত্রখাতের জন্য বড় সুখবর পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App