×

খেলা

যে ১০ শর্তে বিশ্বকাপ খেলবে ইরান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৫:৪২ পিএম

যে ১০ শর্তে বিশ্বকাপ খেলবে ইরান

ছবি- সংগৃহীত

আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা অবশেষে কেটেছে। আজ শনিবার (৯ মে) ইরানের ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, তাদের জাতীয় দল ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কাছে বিশেষ কিছু শর্ত দিয়েছে তেহরান।

গত মাসে ফিফা কংগ্রেসে অংশ নিতে ইরান ফুটবল ফেডারেশনের প্রধানকে বাধা দিয়েছিল কানাডা। এরপরই ইরান এই শর্তের বিষয়টি সামনে আনে। এ ছাড়া গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনার পর দলটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছিল।

ইরানি ফেডারেশন তাদের ওয়েবসাইটে জানায়, ‘আমরা বিশ্বকাপে অংশ নেব। তবে আমাদের উদ্বেগগুলো আয়োজকদের বিবেচনা করতে হবে। আমরা আমাদের বিশ্বাস ও সংস্কৃতির প্রশ্নে আপস করব না।’ ফেডারেশনের প্রেসিডেন্ট মাহদি তাজ জানান, টুর্নামেন্টে অংশ নিতে তারা ১০টি শর্ত দিয়েছেন। এর মধ্যে রয়েছে জাতীয় দলের খেলোয়াড় ও স্টাফদের ভিসা নিশ্চিত করা এবং জাতীয় সংগীত, পতাকা ও নিরাপত্তার বিষয়ে যথাযথ সম্মান প্রদর্শন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য জানিয়েছেন, ইরানের ফুটবলারদের স্বাগত জানানো হবে। তবে দেশটির তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন আইআরজিসি-এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ভিসা দেওয়া হবে না। এর জবাবে মাহদি তাজ বলেন, দলের কারিগরি স্টাফ ও মেহদি তারেমি বা এহসান হাজসাফির মতো তারকা খেলোয়াড়দের মধ্যে যাঁরা সামরিক দায়িত্ব পালন করেছেন, তাঁদের ভিসা প্রাপ্তিতে কোনো বাধা থাকা চলবে না।

২০২৬ বিশ্বকাপে ‘জি’ গ্রুপে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল সরঞ্জামসহ আটক ৫

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল সরঞ্জামসহ আটক ৫

চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

লালমনিরহাট চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

মেঘনায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মেঘনায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়ালো সাড়ে ৩০০

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়ালো সাড়ে ৩০০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App