×

খেলা

ডোপ পরীক্ষা না দিয়ে বিপদে ভারতের দুই তারকা ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৫:৪৯ পিএম

ডোপ পরীক্ষা না দিয়ে বিপদে ভারতের দুই তারকা ক্রিকেটার

ছবি- সংগৃহীত

ভারতের দুই তারকা ক্রিকেটার যশস্বী জয়সোয়াল ও শেফালি ভার্মাকে নোটিশ পাঠিয়েছে সে দেশের জাতীয় ডোপবিরোধী সংস্থা (এনএডিএ)। সংস্থার নিবন্ধিত টেস্টিং পুলের (আরটিপি) তালিকায় থাকা সত্ত্বেও ডোপ পরীক্ষায় অংশ না নেওয়ায় তাঁরা এখন শাস্তির মুখে।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, গত বছর ৭ নভেম্বর ডোপ নিয়ন্ত্রণ কর্মকর্তারা শেফালি ভার্মার বাসায় গিয়ে তাকে পাননি। একইভাবে ১৭ ডিসেম্বর নমুনা সংগ্রহের জন্য গিয়ে যশস্বী জয়সোয়ালকেও খুঁজে পাওয়া যায়নি।

গত ফেব্রুয়ারিতে এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও কেউ কোনো উত্তর দেননি। ফলে এনএডিএ দুই ক্রিকেটারকেই ‘পরীক্ষায় অনুপস্থিত’ হিসেবে তালিকাভুক্ত করেছে। বিষয়টি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ও আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। পরীক্ষা না দেওয়ার সঠিক কারণ জানাতে জয়সোয়াল ও শেফালিকে শেষবারের মতো সাত দিনের সময় বেঁধে দিয়েছে সংস্থাটি।

নিয়ম অনুযায়ী, এনএডিএ-র নিবন্ধিত অ্যাথলেটদের ড্রাগ টেস্টের জন্য একটি নির্দিষ্ট সময় ও ঠিকানা আগে থেকেই জানিয়ে রাখতে হয়। সেই নির্ধারিত সময়ে কাউকে পাওয়া না গেলে ডোপবিরোধী নীতি অনুযায়ী সেটিকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। সাত দিনের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে এই দুই ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App