×

খেলা

পাকিস্তানের এই দলকে দুর্বল মানতে নারাজ তাইজুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:১৩ পিএম

পাকিস্তানের এই দলকে দুর্বল মানতে নারাজ তাইজুল

তাইজুল ইসলাম। ছবি- সংগৃহীত

সিলেট টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। দুই দিন বাকি থাকতেই পাকিস্তানকে ৪৩৭ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচ জিতলে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের রেকর্ড গড়বে বাংলাদেশ। তবে এমন পরিস্থিতির পরও প্রতিপক্ষকে দুর্বল মানতে নারাজ টাইগার স্পিনার তাইজুল ইসলাম।

২০২৪ সালে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের দুই টেস্টেই হারিয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টেও শান মাসুদের দল হেরেছে ১০৪ রানে। দ্বিতীয় টেস্টে জিততে হলে পাকিস্তানকে এখন বিশ্বরেকর্ড গড়তে হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৯ দলের মধ্যে অষ্টম স্থানে থাকা পাকিস্তানের সময়টা মোটেও ভালো যাচ্ছে না।

তবুও পাকিস্তান দলকে হালকাভাবে নিচ্ছেন না তাইজুল। আজ সোমবার (১৮ মে) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি অতীতেও তাদের বিপক্ষে খেলেছি। ২০১৫ সালে খুলনা ও মিরপুরে যখন খেলেছি, তখনকার পাকিস্তান দল অনেক ভালো ছিল। সময়ের প্রেক্ষিতে দল বদলে যায়। তবে মাঠে নেমে ভালো খেলাটাই আসল। যারা ভালো খেলবে, তারাই সফল হবে।’

তাইজুল আরও বলেন,‘এই দল নিয়েই পাকিস্তান অনেক জায়গায় ভালো ফল পেয়েছে। আমাদেরও ভাবতে হবে দিন দিন আমাদের দলের অবস্থান কোথায় যাচ্ছে। আমি দেখছি আমাদের দলের গ্রাফ এখন ওপরের দিকে। আমরা যখন ধারাবাহিক ভালো করব, তখন বড় বড় দলকে হারানো সহজ হবে।’

সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে শেষ বিকেলে দ্রুত রান তুলতে গিয়ে কিছু উইকেট হারিয়েছে বাংলাদেশ। সেঞ্চুরি করলেও আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরার পথে হেলমেটে লাথি মেরে নিজের হতাশা প্রকাশ করেন মুশফিকুর রহিম।

এ প্রসঙ্গে তাইজুল বলেন, ‘স্কোরবোর্ডে যদি আরও ২০–৩০ রান যোগ করা যেত, তবে ভালো হতো। তবে হতাশার কিছু নেই। সবকিছু সবসময় শতভাগ হবে না। আমাদের উন্নতির জায়গা আরও আছে।’

চতুর্থ ইনিংসে উইকেট এখনো ব্যাটারদের পক্ষে উল্লেখ করে এই বাঁহাতি স্পিনার বলেন, ‘যতই চতুর্থ ইনিংস হোক, উইকেট এখনো ভালো আছে। তবে দিন শেষে লক্ষ্যটাও মাথায় রাখতে হবে। ৪৩৭ রানের বড় লক্ষ্য দেখে ওদের মাথায় অনেক চাপ কাজ করতে পারে। উইকেট ভালো থাকলেও আমাদের বোলিংয়ে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। যারাই ভালো করবে, ম্যাচ তাদের দিকেই যাবে। তাই ডিসিপ্লিনড থাকাটা খুব ইম্পরট্যান্ট।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির জন্য ৬১৫ আবেদন শুনানির অপেক্ষায়

মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির জন্য ৬১৫ আবেদন শুনানির অপেক্ষায়

অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

নতুন নিয়ম অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App