×

খেলা

সালাহ-হামজাকে নিয়ে মিশরের বিশ্বকাপ দল ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:৪৭ পিএম

সালাহ-হামজাকে নিয়ে মিশরের বিশ্বকাপ দল ঘোষণা

ছবি- সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে মিশর। অবধারিতভাবেই এই দলের নেতৃত্ব দেবেন মহাতারকা মোহামেদ সালাহ। কোচ হোসাম হাসানের ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের কিশোর ফরোয়ার্ড হামজা আবদেলকরিমের প্রথমবার ডাক পাওয়া। তবে ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন ফরাসি ক্লাব নঁতের ফরোয়ার্ড মোস্তফা মোহামেদ।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপ। মেগা এই ইভেন্টে মিশরের আক্রমণভাগে যথারীতি সালাহর সঙ্গী হচ্ছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত ফর্মে থাকা ওমর মারমুশ।

ঘোষিত ২৭ সদস্যের এই দল থেকে একজনকে বাদ পড়তে হবে। আগামী ২৮ মে রাজধানী কায়রোতে রাশিয়ার বিপক্ষে ঘরের মাঠে প্রীতি ম্যাচ খেলবে মিশর। এই ম্যাচের পরই ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ হোসাম হাসান।

চলতি মৌসুমে ফরাসি লিগ ওয়ানে হতাশাজনক পারফরম্যান্সের কারণেই মূলত বাদ পড়েছেন মোস্তফা মোহামেদ। নঁতের হয়ে ২৪ ম্যাচে তিনি গোল করেছেন মাত্র ৪টি। তার ক্লাবটিও লিগ ওয়ান থেকে অবনমিত হয়েছে। অন্যদিকে, বার্সেলোনার যুব দলে দুর্দান্ত ফর্মে থাকা হামজাকে বিবেচনা করা হচ্ছে মিশরের ফুটবলের অন্যতম ভবিষ্যৎ তারকা হিসেবে।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে ব্রাজিলের বিপক্ষে একটি হাইভোল্টেজ প্রীতি ম্যাচ খেলবে মিশর। এরপর ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফারাওদের বিশ্বকাপ অভিযান। গ্রুপ পর্বে ২১ জুন ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড এবং ২৬ জুন সিয়াটলে ইরানের মুখোমুখি হবে সালাহ’র দল।

মিশরের বিশ্বকাপ স্কোয়াড (চূড়ান্ত ঘোষণায় বাদ পড়বেন একজন)-

গোলরক্ষক : মোহামেদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইর, এল মাহদি সোলিমান, মোহামেদ আলা।

ডিফেন্ডার : মোহামেদ হানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগুইদ, মোহামেদ আবদেলমোনেম, আহমেদ ফাতৌহ, করিম হাফেজ।

মিডফিল্ডার : মারওয়ান আতেয়া, মোহানাদ লাশিন, নাবিল এমাদ, মাহমুদ সাবের, আহমেদ জিজো, এমাম আশুর, মোস্তফা জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান।

ফরোয়ার্ড : ওমর মারমুশ, মোহামেদ সালাহ, আকতাই আবদাল্লাহ, হামজা আবদেলকরিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

ঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখাসহ লেনদেন স্বাভাবিক রাখতে নতুন নির্দেশনা

ঈদে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখাসহ লেনদেন স্বাভাবিক রাখতে নতুন নির্দেশনা

অস্ট্রেলিয়া সিরিজের আগেই জোড়া ধাক্কা খেল পাকিস্তান

অস্ট্রেলিয়া সিরিজের আগেই জোড়া ধাক্কা খেল পাকিস্তান

৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App