×

খেলা

চার বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:১৩ পিএম

চার বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ

ছবি- সংগৃহীত

চার বছর পর আবারও জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ এই বিরতির পর স্বাগতিকদের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মাঠে নামবে টাইগাররা। আগামী মাসে শুরু হতে যাওয়া এই সফরে থাকছে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশের সফরের বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাবে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। এর আগে গত বছর (২০২৫ সালে) সর্বশেষ টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সেবার প্রথম ম্যাচে জিম্বাবুয়ে স্মরণীয় জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। এবার টেস্ট লড়াই শেষে হারারেতেই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ৬, ৯ ও ১১ জুলাই।

ওয়ানডে সিরিজ শেষে সংক্ষিপ্ত সংস্করণের লড়াইয়ের জন্য দুই দল পাড়ি জমাবে বুলাওয়েতে। সেখানে ১৫, ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এর আগে, ২০২২ সালের জুলাই-আগস্টে সবশেষ জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার ওয়ানডে ও টি-টোয়েন্টি- উভয় সিরিজেই স্বাগতিকদের কাছে হারের তেতো স্বাদ পেয়েছিল টাইগাররা। ফলে আসন্ন এই সিরিজটি বাংলাদেশের জন্য যেমন প্রতিশোধের, তেমনি জিম্বাবুয়ের জন্যও নিজেদের প্রমাণের। বিশেষ করে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সিরিজ দিয়েই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে জিম্বাবুয়ে।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন এই সিরিজ নিয়ে দারুণ উচ্ছ্বসিত জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি। একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিশ্চিত করতে পেরে অত্যন্ত আনন্দিত। আশা করি, সব সংস্করণের ক্রিকেট জুড়েই একটি চমৎকার ও রোমাঞ্চকর লড়াই দেখতে পাব।’

তিনি আরও যোগ করেন, ‘এই বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অসাধারণ পারফরম্যান্সের পর, ঘরের মাঠে শীর্ষ পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ক্ষণ হবে এটি। তাই এই সফরটি আমাদের জন্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App