×

খেলা

মেসির চোটের সবশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৫:৩১ পিএম

মেসির চোটের সবশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপের আগে লিওনেল মেসির চোট নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন ভক্তরা। তবে সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। ইন্টার মায়ামি জানিয়েছে, আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার চোট গুরুতর নয়। ফলে শিরোপা ধরে রাখার মিশনে বিশ্বমঞ্চে তাকে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশ্বকাপে নামার আগে ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলতে গিয়ে চোট পান আর্জেন্টিনা অধিনায়ক। এতে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে গতকাল সোমবার (২৫ মে) স্বস্তির খবর দিয়েছে ইন্টার মায়ামি। ক্লাবটি জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় মেসির গুরুতর কোনো চোট ধরা পড়েনি। তার হ্যামস্ট্রিংয়ের পেশিতে কেবল টান লেগেছে। তবে মাঠে ফিরতে ঠিক কত দিন লাগবে, তা স্পষ্ট করেনি মায়ামি।

এক বিবৃতিতে মায়ামি জানিয়েছে, সোমবার আরও কিছু পরীক্ষা করা হয়। প্রাথমিক রোগনির্ণয়ে দেখা গেছে, মেসির বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তির সঙ্গে অতিরিক্ত চাপের সংযোগ রয়েছে। তার মাঠে ফেরার সময়সীমা নির্ভর করবে মূলত ক্লিনিক্যাল ও শারীরিক উন্নতির ওপর।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মায়ামির সর্বশেষ ম্যাচে বাঁ পায়ে অস্বস্তি বোধ করছিলেন মেসি। ম্যাচের ৭৩তম মিনিটে তিনি মাঠ ছাড়েন। এর আগে ৬৯তম মিনিটে আক্রমণে এগিয়ে গিয়েও হঠাৎ থেমে যান তিনি। সতীর্থদের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন। পরে তাকে তুলে নিয়ে মাতেও সিলভেত্তিকে মাঠে নামান কোচ। মাঠ ছেড়ে মেসি সরাসরি ড্রেসিংরুমে চলে যান।

মেসির চোট নিয়ে স্বস্তির খবর দিয়েছেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও। এক্সে তিনি জানিয়েছেন, বিশ্বকাপের আগে মেসি কেবল অস্বস্তিতে ভুগেছেন। তবে তিনি গুরুতর কোনো চোট পাননি, যা পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। পাঁচ দিন পর, অর্থাৎ ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে ইরানকে ঘাঁটি করার অনুমতি দিল মেক্সিকো

বিশ্বকাপে ইরানকে ঘাঁটি করার অনুমতি দিল মেক্সিকো

পানিতে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু

পানিতে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু

একসঙ্গে বেড়ে ওঠা, ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ খেলবেন দুই ভাই

একসঙ্গে বেড়ে ওঠা, ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ খেলবেন দুই ভাই

পাকিস্তানিদের সাম্প্রদায়িক বিদ্বেষের নির্লজ্জ বহিঃপ্রকাশ

বুরুঙ্গা গণহত্যা : ২৬ মে ১৯৭১ পাকিস্তানিদের সাম্প্রদায়িক বিদ্বেষের নির্লজ্জ বহিঃপ্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App