×

খেলা

চমক রেখেই মরক্কোর বিশ্বকাপ দল ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৩:৪১ পিএম

চমক রেখেই মরক্কোর বিশ্বকাপ দল ঘোষণা

ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে খেলা মরক্কো এবার উত্তর আমেরিকার বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোমর বেঁধে নামছে। আসন্ন ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে ২৬ সদস্যের চূড়ান্ত অফিশিয়াল স্কোয়াড ঘোষণা করেছে উত্তর আফ্রিকার দেশটি। কাতার বিশ্বকাপের রূপকথার সেই দলের ৯ জন তারকাকে ঘিরেই এবার নতুন মিশন শুরু করতে যাচ্ছেন মরক্কোর কোচ মোহামেদ ওয়াহবি।

ঘোষিত এই ২৬ সদস্যের দলে কাতার বিশ্বকাপের ইতিহাস গড়া যে ৯ তারকা জায়গা পেয়েছেন, তাদের ওপর দলটির ভরসা অনেক। এই তালিকায় আছেন তারকা গোলরক্ষক ইয়াসিন বুনো, ডিফেন্ডার নায়েফ আগের্ড, মিডফিল্ডার সোফিয়ান আমরাবাত এবং দলের অধিনায়ক আশরাফ হাকিমি। মূলত এই অভিজ্ঞ ফুটবলারদের চেনা ছন্দের ওপর ভিত্তি করেই উত্তর আমেরিকার মাঠে কৌশল সাজাবেন কোচ।

স্কোয়াড নির্বাচন নিয়ে কোচ মোহামেদ ওয়াহবি বলেন,‘আমরা মে মাসের ট্রেনিং ক্যাম্পের পারফরম্যান্সের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছি। কাতার বিশ্বকাপের সুখস্মৃতি আমাদের আছে, কিন্তু আমরা শুধু অতীত নিয়ে বেঁচে থাকতে পারি না। মরক্কোয় ফুটবল প্রতিভার এক বিশাল ভাণ্ডার রয়েছে এবং আমরা সবাইকে সমান সুযোগ দিতে চেয়েছি।’

মরক্কোর ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার:

ইয়াসিন বুনো, মুনির এল কাজউই ও আহমেদ রেদা তাগনাউতি।

ডিফেন্ডার:

নুসের মাজরাউই, আনাস সালাহ-এদিন, ইউসেফ বেলাম্মারি, আশরাফ হাকিমি, জাকারিয়া এল ওয়াহদি, নায়েফ আগের্ড, শাদি রিয়াদ, রেদুয়ান হালহাল ও ইসা দিওপ।

মিডফিল্ডার:

সমীর এল মুরাবিত, আইয়ুব বুয়াদ্দি, নিল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, আজাদ্দিন উনাহি, বিলাল এল খানোস ও ইসমায়েল সাইবারি।

ফরোয়ার্ড:

আবদে ইজ্জালজুলি, শেমশাদিন তালবি, সুফিয়ান রাহিমি, আইয়ুব এল কাওবি, ব্রাহিম দিয়াজ, ইয়াসিন গেসিম ও আইয়ুব আমাইমুনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App