×

খেলা

আইসিসি র‍্যাংকিংয়ে বড় সুসংবাদ পেলেন মুশফিক-লিটনরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৭:৪৪ পিএম

আইসিসি র‍্যাংকিংয়ে বড় সুসংবাদ পেলেন মুশফিক-লিটনরা

ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের বড় পুরস্কার পেল বাংলাদেশ দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অন্তর্ভুক্ত এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির পুরুষ টেস্ট খেলোয়াড়দের সদ্য প্রকাশিত র‍্যাংকিংয়ে অভূতপূর্ব উন্নতি হয়েছে মুশফিকুর রহিম, লিটন দাস ও তাইজুল ইসলামদের। আজ বুধবার আইসিসির হালনাগাদ করা র‍্যাংকিংয়ে এই সুসংবাদ এসেছে।

সিরিজ জুড়ে ব্যাট হাতে আলো ছড়ানো বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ব্যাটিং র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন। চার ইনিংসে ২৫৯ রান করে ১০ ধাপ এগিয়ে তিনি এখন টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ের ১৬ নম্বরে। রাওয়ালপিন্ডির শেষ টেস্টে চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে অনবদ্য সেঞ্চুরিসহ সিরিজে ২৩৯ রান করা লিটন দাস এগিয়েছেন ১৪ ধাপ। দুর্দান্ত এই পারফরম্যান্সে ভর করে লিটন উঠে এসেছেন ২৪তম স্থানে।

ব্যাটারদের পাশাপাশি বল হাতে পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া বাংলাদেশি বোলারদেরও র‍্যাংকিংয়ে দাপট দেখা গেছে। সবচেয়ে বড় সাফল্য পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দুই ধাপ এগিয়ে টেস্ট বোলিং র‍্যাংকিংয়ের ১১ নম্বরে উঠে এসেছেন তিনি, যা তার ক্যারিয়ারের সেরা রেটিং। এ ছাড়া টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়েও ৩ ধাপ এগিয়ে ২৯তম স্থানে জায়গা করে নিয়েছেন তাইজুল।

বল ও ব্যাটে দারুণ কার্যকারিতা দেখানো অফস্পিনার মেহেদী হাসান মিরাজ দুই ধাপ লাফিয়ে বোলিং র‍্যাংকিংয়ের ২৫ নম্বরে অবস্থান করছেন। আর পুরো সিরিজে গতি ও বাউন্স দিয়ে পাকিস্তানি ব্যাটারদের বোকা বানানো তরুণ পেসার নাহিদ রানা এক লাফে ১০ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে উঠে এসেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার চর্চাই কোরবানির মূল তাৎপর্য’

‘ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার চর্চাই কোরবানির মূল তাৎপর্য’

বারিধারা বাইতুল আতিক মসজিদে ঈদের জামাত সকাল আটটায়

বারিধারা বাইতুল আতিক মসজিদে ঈদের জামাত সকাল আটটায়

আইসিসি র‍্যাংকিংয়ে বড় সুসংবাদ পেলেন মুশফিক-লিটনরা

আইসিসি র‍্যাংকিংয়ে বড় সুসংবাদ পেলেন মুশফিক-লিটনরা

পাঁচ শতাধিক যাত্রী নিয়ে মাঝ নদীতে মহাবিপদ, তীরে ফিরেই সিজদা

পাঁচ শতাধিক যাত্রী নিয়ে মাঝ নদীতে মহাবিপদ, তীরে ফিরেই সিজদা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App