×

খেলা

ভারতের বিপক্ষে আফগানদের টেস্ট ও ওয়ানডে স্কোয়াডে আছেন যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৮:২৭ পিএম

ভারতের বিপক্ষে আফগানদের টেস্ট ও ওয়ানডে স্কোয়াডে আছেন যারা

ছবি- সংগৃহীত

ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ ও একমাত্র টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। মঙ্গলবার ঘোষিত দুই দলেই নেতৃত্বে রাখা হয়েছে বাঁহাতি ব্যাটার হাশমতউল্লাহ শহিদিকে। প্রতিবেদন স্পোর্টস্টারের।

দলে জায়গা পেয়েছেন নিয়মিত তারকা রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই। তবে লেগ স্পিনার রশিদ খানকে রাখা হয়েছে শুধুমাত্র ওয়ানডে দলে।

ভারত ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ চণ্ডীগড়ে, ৬ থেকে ১০ জুন পর্যন্ত। এরপর ১৪ থেকে ২০ জুনের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ধর্মশালা, লখনৌ ও চেন্নাইয়ে।

আফগানিস্তানের টেস্ট দল:

হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আবদুল মালিক, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, রহমানউল্লাহ জাদরান, আফসার জাজাই, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, নাঙ্গিয়াল খারোটাই, কাইস আহমেদ, বিলাল সামি, জিয়া শরিফি ও সালিম সাফি।

রিজার্ভ খেলোয়াড়: বশির আহমেদ, বাহির শাহ ও ইসমত আলম।

আফগানিস্তানের ওয়ানডে দল:

হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারবিশ রাসুলি, রহমত শাহ, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটাই, এএম গাজানফার, জিয়া উর রহমান শরিফি, ফারিদ মালিক ও বিলাল সামি।

রিজার্ভ খেলোয়াড়: কাইস আহমেদ, সালিম সাফি ও বশির আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App