×

খেলা

বিশ্বকাপের জন্য বিয়ে স্থগিত করেছেন নিউজিল্যান্ডের গোলরক্ষক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৪:২৫ পিএম

বিশ্বকাপের জন্য বিয়ে স্থগিত করেছেন নিউজিল্যান্ডের গোলরক্ষক

ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের দলে ডাক পাওয়া যেকোনো খেলোয়াড়ের জন্যই আজীবন লালিত স্বপ্ন। সেই স্বপ্নের কাছে কখনো কখনো ব্যক্তিগত জীবনের বড় পরিকল্পনাও হার মানে। ঠিক এমনটাই ঘটেছে নিউজিল্যান্ডের গোলরক্ষক মাইকেল উডের ক্ষেত্রে। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ায় নিজের আগে থেকে নির্ধারিত বিয়ের পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন তিনি।

২৭ বছর বয়সী এই গোলরক্ষক এক বছর আগে বাগদত্তা জান্না রেন্টনের সঙ্গে আংটি বদল করেছিলেন। উড শুরুতে ভেবেছিলেন, জাতীয় দলের মূল পরিকল্পনায় হয়তো তার জায়গা হবে না। তাই বিশ্বকাপ চলাকালেই বিয়ের তারিখ ঠিক করেছিলেন তিনি। তবে সব জল্পনা উড়িয়ে নিউজিল্যান্ডের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে তৃতীয় গোলরক্ষক হিসেবে জায়গা করে নেন তিনি। দলে তাঁর আগে রয়েছেন ম্যাক্স ক্রোকম্ব ও অ্যালেক্স পলসেন।

বিশ্বকাপে মাঠে নামার সুযোগ সীমিত হলেও জাতীয় দলে ডাক পাওয়াটাকেই ক্যারিয়ারের বড় অর্জন হিসেবে দেখছেন উড। স্থানীয় গণমাধ্যমে তিনি জানান, বাগদত্তার পূর্ণ সমর্থনই তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। উডের ভাষায়,'চার বছরে একবারই এমন সুযোগ আসে। তাই বিয়ের আয়োজনটি আগামী বছর করা হবে।'

উডের ফুটবল ক্যারিয়ারের গল্পটাও বেশ নাটকীয়। চলতি মৌসুমের মাঝপথে অকল্যান্ড এফসির প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। পরে মূল গোলরক্ষকের চোটের কারণে আবার দলে সুযোগ ফিরে পান। সেই সুযোগকে দারুণভাবে কাজে লাগিয়ে অকল্যান্ড এফসিকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

প্লে-অফে টাইব্রেকারে দারুণ সেভ এবং গ্র্যান্ড ফাইনালে জাল অক্ষত রেখে ইতিহাস গড়ে অকল্যান্ড। প্রথম নিউজিল্যান্ডের ক্লাব হিসেবে অস্ট্রেলিয়ার শীর্ষ লিগের শিরোপা জেতে তারা। সেই সাফল্যের পুরস্কার হিসেবেই এবার বিশ্বকাপের টিকিট পেলেন উড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

‘হাসিনার ট্যানারি স্থানান্তর ঠিক ছিলো’

‘হাসিনার ট্যানারি স্থানান্তর ঠিক ছিলো’

ফুলদী নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ফুলদী নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার

মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

ব্রাহ্মণবাড়িয়া মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App