×

খেলা

আইপিএলে নিষিদ্ধ ‘স্মার্ট সানগ্লাস’, কড়া নজরদারিতে ক্রিকেটাররা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৫:৩০ পিএম

আইপিএলে নিষিদ্ধ ‘স্মার্ট সানগ্লাস’, কড়া নজরদারিতে ক্রিকেটাররা

ছবি- সংগৃহীত

ক্রিকেটে ফিক্সিং বা দুর্নীতি ঠেকাতে এবার আরও কঠোর অবস্থান নিচ্ছে আইসিসি। আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে নতুন উপায়ে ফিক্সিংয়ের শঙ্কা করছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। এই সন্দেহ থেকে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ক্রিকেটারদের ‘স্মার্ট সানগ্লাস’ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আইসিসির আকু (অ্যান্টি করাপশন ইউনিট)।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বরাত দিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এই তথ্য জানিয়েছে। তাদের হাতে আসা বিসিসিআইয়ের এক প্রটোকল অনুযায়ী, গত ১৮ মে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে এই সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।

বিসিসিআই জানিয়েছে, বর্তমান বাজারে কিছু কোম্পানির তৈরি স্মার্ট সানগ্লাস বা গগলসে অত্যন্ত উন্নত যোগাযোগ প্রযুক্তি যুক্ত থাকে। বিশেষ চশমা দিয়ে মাঠের যেকোনো দৃশ্য সরাসরি লাইভ স্ট্রিম করা সম্ভব। এছাড়া এর মাধ্যমে টেক্সট মেসেজ আদান-প্রদানসহ মোবাইল ডাটা বা ওয়াই-ফাই ব্যবহার করে অডিও ও ভিডিও কলেও কথা বলা যায়।

প্রযুক্তির এই সুবিধা ফিক্সিংয়ের মতো অপকর্মে ব্যবহারের ঝুঁকি তৈরি করতে পারে। তাই বিসিসিআই তাদের ‘প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া’ (পিএমওএ) নীতিমালায় এই স্মার্ট গগলসকে ‘যোগাযোগ ও রেকর্ডিং ডিভাইস’ হিসেবে তালিকাভুক্ত করেছে। একই সঙ্গে পিএমওএ এলাকায় এর ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ম্যাচের দিন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের মাঠে প্রবেশের সময় মোবাইল ফোন ও স্মার্টওয়াচের পাশাপাশি এই স্মার্ট সানগ্লাসও জমা দিতে হবে। পিএমওএ এলাকায় ঢোকার আগেই এগুলো ‘সিকিউরিটি লিয়াজোঁ অফিসারের’ কাছে হস্তান্তর করা বাধ্যতামূলক। বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই নিয়ম অমান্য করলে তা আচরণবিধি ভঙ্গ বলে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App