×

খেলা

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে কোন কোন ক্লাব ও লিগের আধিপত্য?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৫:৩৫ পিএম

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে কোন কোন ক্লাব ও লিগের আধিপত্য?

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দল ঘোষণার পর স্বভাবতই কৌতূহল জাগে, কোন ক্লাব বা লিগের ফুটবলারদের আধিক্য রয়েছে স্কালোনির এই দলে? বরাবরের মতোই এবারও আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে ইউরোপের লিগগুলোতে খেলা ফুটবলারদের দাপট সবচেয়ে বেশি। অন্যদিকে, নিজ দেশের ঘরোয়া লিগ থেকে সুযোগ পেয়েছেন মাত্র দুজন।

আর্জেন্টাইন লিগ থেকে এবারের বিশ্বকাপে যাচ্ছেন রিভার প্লেটের ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল ও বোকা জুনিয়র্সের মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। ক্লাব হিসেবে সবচেয়ে বেশি খেলোয়াড় ডাক পেয়েছেন স্পেনের আতলেতিকো মাদ্রিদ থেকে। দলটির মোট ছয়জন ফুটবলার আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে। তারা হলেন- হুয়ান মুসো, নাহুয়েল মলিনা, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, থিয়াগো আলমাদা ও জিউলিয়ানো সিমিওনে। দ্বিতীয় সর্বোচ্চ তিনজন খেলোয়াড় আছেন ফ্রান্সের ক্লাব অলিম্পিক মার্শেইয়ের—জেরোনিমো রুলি, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা। এ ছাড়া ইন্টার মায়ামি থেকে সুযোগ পেয়েছেন দুই তারকা লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল।

লিগ ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সাতজন খেলোয়াড় এসেছেন স্পেনের লা লিগা থেকে। আতলেতিকোর ছয়জনের পাশাপাশি এই তালিকায় আছেন রিয়াল বেতিসের মিডফিল্ডার জিওভানি লো সেলসো। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ থেকে ডাক পেয়েছেন পাঁচজন—এমিলিয়ানো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। সমান পাঁচজন খেলোয়াড় খেলছেন ফ্রান্সের লিগ ওয়ানে। তারা হলেন—রুলি, বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, মেদিনা ও ভ্যালেন্তিন বার্কো।

এ ছাড়া আর্জেন্টিনার ঘরোয়া লিগ ও আমেরিকার এমএলএস থেকে দুজন করে ফুটবলার জায়গা পেয়েছেন। মেসি ও ডি পল খেলছেন এমএলএসে। বাকিদের মধ্যে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি খেলছেন পর্তুগালের ক্লাব বেনফিকায় এবং ফরোয়ার্ড হোসে মানুয়েল লোপেজ খেলছেন ব্রাজিলের লিগ সিরি আ-র ক্লাব পালমেইরাসে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

‘হাসিনার ট্যানারি স্থানান্তর ঠিক ছিলো’

‘হাসিনার ট্যানারি স্থানান্তর ঠিক ছিলো’

ফুলদী নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ফুলদী নদী থেকে তরুণীর মরদেহ উদ্ধার

মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

ব্রাহ্মণবাড়িয়া মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App