×

খেলা

ফিফার আমন্ত্রণে বিশ্বকাপের উদ্বোধনীতে বাফুফে সভাপতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৮:৫৪ এএম

ফিফার আমন্ত্রণে বিশ্বকাপের উদ্বোধনীতে বাফুফে সভাপতি

ছবি- সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও জমকালো অনুষ্ঠানে সারা বিশ্ব থেকেই বরেণ্য ব্যক্তিদের আমন্ত্রণ জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি ফিফার অধিভুক্ত সদস্য দেশগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকেরাও এই আমন্ত্রণ পেয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারের ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই ম্যাচে উপস্থিত থেকে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন বাফুফের শীর্ষ এই দুই কর্তা।

১৯৩০ সাল থেকে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের আসর ১৯৭০ ও ১৯৮৬ সালে বসেছিল মেক্সিকোতে। দীর্ঘ ৪০ বছর পর আবারও বিশ্বকাপ ফিরেছে দেশটিতে। এবার মেক্সিকোর পাশাপাশি টুর্নামেন্টের সহ-আয়োজক হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। মেক্সিকোয় অনুষ্ঠিত আগের দুই বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হয়েছিল এই আজতেকা স্টেডিয়ামেই।

এবারের আসরের উদ্বোধনী ম্যাচও অনুষ্ঠিত হলো একই ভেন্যুতে। এর ফলে ফুটবল ইতিহাসে একমাত্র ও প্রথম ভেন্যু হিসেবে তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের সাক্ষী হলো ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম।

বিশ্বকাপ চলাকালে সারা বিশ্বেই ঘরোয়া ফুটবলের কার্যক্রম খানিকটা সীমিত থাকে। সম্প্রতি হামজা-ঋতুপর্ণাদের আন্তর্জাতিক ম্যাচ ও ঘরোয়া ফুটবল নিয়ে বাফুফে বেশ ব্যস্ত সময় পার করেছে। তবে জুন-জুলাইয়ে দলবদল ছাড়া আপাতত তেমন কোনো বড় কর্মসূচি নেই।

এ কারণে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচ উপভোগ করার পর মেক্সিকোর আরেক শহর গুয়াদালাহারায় আরেকটি ম্যাচ দেখবেন। এরপর তার যুক্তরাষ্ট্রেও খেলা দেখার কথা রয়েছে। তবে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আগামী সপ্তাহেই দেশে ফিরবেন বলে জানা গেছে।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

চোটে বিশ্বকাপ শেষ, হতাশায় অবসরের ঘোষণা

চোটে বিশ্বকাপ শেষ, হতাশায় অবসরের ঘোষণা

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App