×

খেলা

চোটে বিশ্বকাপ শেষ, হতাশায় অবসরের ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:১৭ এএম

চোটে বিশ্বকাপ শেষ, হতাশায় অবসরের ঘোষণা

ছবি- সংগৃহীত

উত্তর আমেরিকায় বিশ্বকাপ অভিযান শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধরনের ধাক্কা খেয়েছে এশিয়ার পরাশক্তি জাপান। চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দলটির অভিজ্ঞ অধিনায়ক ওয়াতারু এন্দো। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবল থেকেও আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) গতকাল বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে খেলা এই তারকা মিডফিল্ডারের বিকল্প হিসেবে জার্মানির বরুশিয়া মনশেনগ্লাডবাখের স্ট্রাইকার শুতো মাচিনোকে বিশ্বকাপ দলে যুক্ত করা হয়েছে। অধিনায়কের এই আকস্মিক চোট ও বিদায় টুর্নামেন্ট শুরুর আগে ব্লু সামুরাইদের রণকৌশলে বড় ধরনের সংকট তৈরি করল।

জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিদায়ী অধিনায়ক এন্দো। এক আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, চোট পাওয়ার পর থেকে এই পর্যন্ত সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য সাধ্যমতো সবকিছুই করেছেন, তাই বিশ্বকাপে খেলতে না পারলেও তাঁর মনে কোনো আফসোস বা আক্ষেপ নেই।

জাতীয় দল থেকে বুট জোড়া তুলে রাখার ঘোষণা দিয়ে তিনি আরও জানান, এখন থেকে একজন সাধারণ সমর্থক হিসেবে তিনি গ্যালারিতে থেকে জাপান জাতীয় দলকে সমর্থন জুগিয়ে যাবেন। আগামী রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করবে জাপান। ‘এফ’ গ্রুপে ব্লু সামুরাইদের অন্য দুই প্রতিপক্ষ তিউনিসিয়া ও সুইডেন।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খামেনির জানাজা কবে, জানাল ইরান

খামেনির জানাজা কবে, জানাল ইরান

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে যা জানা গেল

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে যা জানা গেল

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

না ফেরার দেশে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার

না ফেরার দেশে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App