×

খেলা

মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভাপতি ব্যারিস্টার শুক্লা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৮:১৬ পিএম

মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভাপতি ব্যারিস্টার শুক্লা

ছবি : সংগৃহীত

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার।

জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লাকে নতুন কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২১ এবং ধারা ১৪(৩)-এর ক্ষমতাবলে পরিষদের চেয়ারম্যানের অনুমোদনে জারি করা এ প্রজ্ঞাপনে ২৯ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ও ক্রীড়া সংগঠক অধ্যাপক ডা. ইসমত আরা হায়দার, ক্রীড়া সংগঠক আয়েশা সিদ্দিকা মানি, পুলিশের অতিরিক্ত ডিআইজি আতিয়া হুসনা, ক্রীড়া সংগঠক মির্জা ফারজানা রহমান হোসনা এবং অ্যাডভোকেট রুনা লায়লা।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শুটার শারমিন আক্তার রত্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত শুটার সাবরিনা সুলতানা এবং ক্রীড়া সংগঠক সৈয়দা তাসলিমা আক্তার। কোষাধ্যক্ষ করা হয়েছে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক শক্তি রানী মণ্ডলকে।

কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত জুডোকা কামরুন নাহার হিরু, অ্যাথলেট ফরহাদ জেসমিন লিটি, সাবেক জাতীয় জিমন্যাস্টিকস খেলোয়াড় পারভীন লায়লা লুসিসহ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের।

নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে দৃশ্যমান, সুদূরপ্রসারী ও ইতিবাচক পরিবর্তন আনতে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাগের রাজনীতি পরিত্যাজ্য

ট্যাগের রাজনীতি পরিত্যাজ্য

৩০ মিনিটের হাফটাইম বিতর্কে অবস্থান স্পষ্ট করল ফিফা

৩০ মিনিটের হাফটাইম বিতর্কে অবস্থান স্পষ্ট করল ফিফা

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ২৪২

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ২৪২

মোদির পদত্যাগ দাবি ককরোচ জনতা পার্টির

মোদির পদত্যাগ দাবি ককরোচ জনতা পার্টির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App