×

খেলা

দুই বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানের অলরাউন্ডার হামজা নাজার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:৩০ পিএম

দুই বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানের অলরাউন্ডার হামজা নাজার

ছবি : সংগৃহীত

ভিসা আবেদন প্রক্রিয়ায় বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাকিস্তানের উদীয়মান অলরাউন্ডার হামজা নাজারের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাকে সব ধরনের স্বীকৃত ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি এক মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বিবৃতিতে পিসিবি জানায়, বিদেশ সফরের জন্য বোর্ডের মাধ্যমে করা হামজা নাজারের ভিসা আবেদন পর্যালোচনায় দেখা গেছে, তিনি আবেদনপত্রে পূর্ণাঙ্গ ও সঠিক তথ্য দেননি। তদন্তে আরও উঠে আসে, তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন এবং বিভ্রান্তিকর তথ্যও জমা দিয়েছেন।

ঘটনাটি তদন্তে পিসিবি তিন সদস্যের একটি কমিটি গঠন করে। তদন্ত চলাকালে হামজাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়। তার বক্তব্য, জমা দেওয়া নথি এবং অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনার পর কমিটি একটি প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই বোর্ড শাস্তির সিদ্ধান্ত গ্রহণ করে।

পিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দুই বছর হামজা নাজার ঘরোয়া কিংবা আন্তর্জাতিক- কোনো স্বীকৃত ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। একই সঙ্গে তাকে এক মিলিয়ন পাকিস্তানি রুপি অর্থদণ্ড পরিশোধ করতে হবে।

বোর্ড জানিয়েছে, ভিসা আবেদনের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ায় ভুল বা গোপন তথ্য দেওয়ার বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। তাদের মতে, এমন আচরণ একজন পেশাদার ক্রিকেটারের প্রত্যাশিত সততা, দায়িত্বশীলতা ও নৈতিক মানদণ্ডের পরিপন্থী।

পিসিবি আরও বলেছে, পাকিস্তান ক্রিকেটের সুনাম ও সমর্থকদের আস্থা অক্ষুণ্ন রাখা তাদের অন্যতম অগ্রাধিকার। তাই কোনো খেলোয়াড়ের অনিয়ম বা অসদাচরণ দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বোর্ড দ্বিধা করবে না।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে সম্প্রতি আলোচনায় ছিলেন হামজা নাজার। তার পারফরম্যান্সের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পাকিস্তানের টেস্ট দলে ডাক পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে ভিসা-সংক্রান্ত জটিলতায় সেই সুযোগ হাতছাড়া হয়। পরে তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় সম্ভাবনাময় এই অলরাউন্ডারকে দুই বছরের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

দুই বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানের অলরাউন্ডার হামজা নাজার

দুই বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানের অলরাউন্ডার হামজা নাজার

কাঁচা মরিচে মিলল স্বস্তি, বাড়ল ডিম-মুরগি ও মাছের দাম

কাঁচা মরিচে মিলল স্বস্তি, বাড়ল ডিম-মুরগি ও মাছের দাম

বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান

বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App