×

খেলা

আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি: মিরাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম

আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি: মিরাজ

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।

বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত পারফর্ম করে ৩৩.১ ওভারে ৬৬ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। তাঁর বোলিংয়েই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ২৮৪ রানে থামে।

এর আগে প্রথম ইনিংসে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। হাসান একাই নেন ৬ উইকেট।

আরও পড়ুন: মিরাজের ঘূর্ণিতে অজিদের ধস, বাংলাদেশের লক্ষ্য ৫৭

জবাবে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর ৮৪ এবং মিরাজের ৬৫ রানের ইনিংসে ভর করে ৪২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এতে প্রথম ইনিংসেই স্বাগতিকদের চেয়ে ২২৮ রানের বড় লিড পায় সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে লড়াই চালিয়ে যান ক্যামেরন গ্রিন। তাঁর ১০৪ রানের ইনিংসের পরও বাংলাদেশের বোলারদের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি স্বাগতিকরা। মিরাজের পাঁচ উইকেটের পাশাপাশি হাসান মাহমুদ নেন আরও তিনটি উইকেট।

ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। রান তাড়ায় শুরুতেই তানজিদ হাসানকে হারালেও শাদমান ইসলাম ও মুমিনুল হক দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচ শেষ করেন। ১৪.২ ওভারে ৫৭ রান তুলে ৯ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ঐতিহাসিক এই জয়ের পর মিরাজ দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা দারুণ ক্রিকেট খেলেছি। দীর্ঘ সময় পর আমরা এখানে এসেছি। দলের পারফরম্যান্স ছিল অসাধারণ। আমরা আমাদের সামর্থ্য ও মানসিক দৃঢ়তা দেখাতে পেরেছি।’

অস্ট্রেলিয়ার মাটিতে এই জয় বাংলাদেশের জন্য শুধু একটি টেস্ট জয় নয়, বরং বিদেশের মাটিতে দলের সামর্থ্যের বড় প্রমাণ। তানজিদের সেঞ্চুরি, হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং, মিরাজের ফাইফার এবং পুরো দলের সম্মিলিত পারফরম্যান্সেই এসেছে স্মরণীয় এই জয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App