×

খেলা

এশিয়া কাপের প্রস্তুতিতে পুরুষ দলের বিপক্ষে খেলল পাকিস্তান নারী দল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

এশিয়া কাপের প্রস্তুতিতে পুরুষ দলের বিপক্ষে খেলল পাকিস্তান নারী দল

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় উইমেনস টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৬ সামনে রেখে নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায়নি পাকিস্তান নারী ক্রিকেট দল। ২০১৬ সালে সর্বশেষ ফাইনালে খেলা পাকিস্তান এবার এশিয়া কাপের শিরোপা জয়ের লক্ষ্যে নিজেদের আরও শক্তভাবে প্রস্তুত করেছে। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ক্যাম্প চলাকালে আব্দুল কাদির ক্রিকেট একাডেমির বয়সভিত্তিক ও অভিজ্ঞ পুরুষ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া দলের বিপক্ষে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা।

উচ্চমানের স্কিল, গতি ও ফিটনেসের মুখোমুখি হওয়ার মাধ্যমে খেলোয়াড়দের চাপের মধ্যে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতেই পূর্ণ ২০ ওভারের এসব ম্যাচ আয়োজন করা হয়।

প্রস্তুতি প্রসঙ্গে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা বলেন, পুরুষদের শক্তিশালী দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলে চাপ সামলানোর যে অভিজ্ঞতা তারা পেয়েছেন, তা এশিয়া কাপের মূল লড়াইয়ে কাজে দেবে।

টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের দুর্বলতার অন্যতম কারণ ছিল গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপ সামলাতে না পারা এবং ফিল্ডিংয়ে ভুল করা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেও দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়েও ম্যাচ হারতে হয় তাদের। তবে ব্যক্তিগতভাবে দুর্দান্ত ছিলেন ফাতিমা সানা। টুর্নামেন্টে বল হাতে সর্বোচ্চ ১১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’-এ বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলে প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটার হিসেবে অভিজ্ঞতা অর্জনের পর জাতীয় দলে অধিনায়ক হিসেবে ফিরেছেন সানা। তার মতে, বড় টুর্নামেন্টে অযথা চাপ না নিয়ে শান্ত থেকে নিজেদের পরিকল্পনায় আস্থা রাখাই সাফল্যের মূল চাবিকাঠি।

আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি এশিয়া কাপ। পাকিস্তান ‘গ্রুপ এ’-তে ভারত, থাইল্যান্ড ও হংকংয়ের সঙ্গে খেলবে।

পাকিস্তানের গ্রুপ পর্বের সূচি:

  • ১ সেপ্টেম্বর: থাইল্যান্ডের বিপক্ষে
  • ৫ সেপ্টেম্বর: ভারতের বিপক্ষে
  • ৭ সেপ্টেম্বর: হংকংয়ের বিপক্ষে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত্যুর মামলায় ম্যারাডোনার বদলে বাবার মেডিকেল রিপোর্ট!

মৃত্যুর মামলায় ম্যারাডোনার বদলে বাবার মেডিকেল রিপোর্ট!

গ্যাস সংকট কাটাতে কতদিন লাগবে, জানালেন ডা. জাহেদ

গ্যাস সংকট কাটাতে কতদিন লাগবে, জানালেন ডা. জাহেদ

সংস্কার কার্যক্রমে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংস্কার কার্যক্রমে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App