×

সিলেট

যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম

যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ইলিয়াসি দিনার। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা থেকে সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ইলিয়াসি দিনারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগের কাশেম নগর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট মহানগর যুবলীগ নেতা দিনার দক্ষিণভাগের কাশেম নগরের তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় লোকজন বুঝতে পেরে শুক্রবার মধ্যরাতে ওই বাড়িটি ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে বড়লেখা থানায় নিয়ে যায়।

ওসি আবদুল কাইয়ুম বলেন, দক্ষিণভাগের কাশেম নগর এলাকার বাসিন্দারা আটক করে আমাদের খবর দিলে আমরা থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশে অনেকগুলো মামলা আছে।

গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ইলিয়াসি দিনার চৌধুরী। চিনি চোরাচালানসহ নানা অপরাধে জড়িত। পুলিশ কর্তার ভাই হিসেবে অপরাধ জগতে প্রচণ্ড দাপট ছিল তার। ছাত্র-গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।

আরো পড়ুন : কারাগারে মারধরের শিকার সাবেক এমপি এনামুল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App