×

সিলেট

সিলেটে চার দিনের মাথায় আবারও ভূমিকম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৫২ পিএম

সিলেটে চার দিনের মাথায় আবারও ভূমিকম্প

ছবি: সংগৃহীত

সিলেটে চার দিনের মাথায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ১০টা ৪০ মিনিটের দিকে হঠাৎ কম্পন অনুভূত হলে সিলেট নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসা-বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে দ্রুত রাস্তায় বের হয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে ভবন ও বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে। কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে নগরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাসা ও অফিস থেকে বাইরে বের হয়ে আসেন।’

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ‘ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো সিলেটের করিমগঞ্জ সীমান্তবর্তী ভারতের শিলচর এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।’

নগরের জিন্দাবাজার, আম্বরখানা, বন্দরবাজার, সুবিদবাজার, উপশহর, টিলাগড়, শাহপরানসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা ভূমিকম্প অনুভবের কথা জানিয়েছেন। একইসঙ্গে জেলার বিভিন্ন উপজেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, এর আগে গত ৭ জুন রাত ১১টা ৩৮ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। চার দিনের ব্যবধানে ফের ভূমিকম্প অনুভূত হওয়ায় নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্তমানে সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভুল ও বিভ্রান্তিকর তথ্য

তথ্যমন্ত্রী বর্তমানে সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভুল ও বিভ্রান্তিকর তথ্য

গভীর হচ্ছে ঢাকা-বেইজিং সম্পর্ক, ভারতের নতুন দুশ্চিন্তা?

গভীর হচ্ছে ঢাকা-বেইজিং সম্পর্ক, ভারতের নতুন দুশ্চিন্তা?

বিশ্বকাপের আড়ালের বড় বিতর্ক!

বিশ্বকাপের আড়ালের বড় বিতর্ক!

যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

যে তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App