×

সিলেট

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহারের কারণ কী?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:১৩ পিএম

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহারের কারণ কী?

মো. সারওয়ার আলম। ছবি: সংগৃহীত

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। 

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, রোববারই এ আদেশ জারি করা হয়েছে।

আরো পড়ুন: মির্জা আব্বাসকে নিয়ে রেল প্রতিমন্ত্রীর পোস্ট

হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারের তহবিল ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ আনতে সারওয়ার আলম সম্প্রতি পদক্ষেপ নেন। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই তাকে প্রত্যাহারের নির্দেশ এল।

তবে তাকে প্রত্যাহারের কারণ কিংবা সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

আরো পড়ুন: এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান ফজলুর রহমান

ঢাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের সময় আলোচনায় আসেন সারওয়ার আলম। সিলেটের সাদাপাথর এলাকায় পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে দেশজুড়ে সমালোচনা হয়। এরপর তাকে সিলেটে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৮ অগাস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

একদিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

একদিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

বাংলাদেশকে উড়িয়ে অস্ট্রেলিয়ার প্রতিশোধ

বাংলাদেশকে উড়িয়ে অস্ট্রেলিয়ার প্রতিশোধ

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App