×

সিলেট

চার লাখ টাকার নিষিদ্ধ সিরাপসহ আটক ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:২০ পিএম

চার লাখ টাকার নিষিদ্ধ সিরাপসহ আটক ১

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় চার লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ভারতীয় ‘ইস্কুফ’ (কোডিন) সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা (গোয়াসনগর) গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াসনগর গ্রামের চিহ্নিত মাদক কারবারি মো. কুদ্দুস মিয়ার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা আমদানি নিষিদ্ধ ২০০ বোতল ভারতীয় ‘ইস্কুফ’ (কোডিন) সিরাপ উদ্ধারসহ কুদ্দুস মিয়াকে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গ্রেপ্তারকৃত কুদ্দুস মিয়ার বিরুদ্ধে মাধবপুর থানাসহ বিভিন্ন থানায় ১৮টিরও বেশি মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।’

মাধবপুর থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের ধারাবাহিক অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পুলিশ যেখানে আটকাবে, সেখানেই হবে যন্তর মন্তর’

‘পুলিশ যেখানে আটকাবে, সেখানেই হবে যন্তর মন্তর’

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App