×

সিলেট

মাধবপুরে নদীভাঙনে বিলীন ৩ বাড়ি, আতঙ্কে আরো পরিবার

Icon

রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ)

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:৩১ পিএম

মাধবপুরে নদীভাঙনে বিলীন ৩ বাড়ি, আতঙ্কে আরো পরিবার

ছবি : সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে নদীভাঙনে তিনটি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তীব্র ভাঙনের কারণে আশপাশের আরও কয়েকটি পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ নদীভাঙনের ঘটনা ঘটে। এতে তিনটি বসতঘর নদীতে বিলীন হওয়ার পাশাপাশি একটি পুকুরের পাড় ভেঙে কয়েক লাখ টাকার মাছ ভেসে যায়। এছাড়া পল্লী বিদ্যুতের একটি খুঁটিও পানির স্রোতে উপড়ে পড়ে।

ভিটেমাটি হারিয়ে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত সোনাই নদীর একটি শাখা খাল খনন করা হয়। খননকাজ শেষ হওয়ার পর শুরু হয় টানা ভারী বর্ষণ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পানির তীব্র স্রোতের কারণে মঙ্গলবার রাতে মুস্তাকিম মিয়া, রশিদ মিয়ার মেয়ে হোসনে আরা এবং সুলেমান মিয়ার বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়।

পানির প্রবল স্রোতে ঘরবাড়ির পাশাপাশি বেশ কয়েকটি ফলদ গাছও নদীতে ভেঙে পড়ে। একটি পুকুরের মাছও ভেসে যায় এবং পল্লী বিদ্যুতের একটি খুঁটি উপড়ে পড়ে। বুধবার (৮ জুলাই) দুপুরেও ওই এলাকায় থেমে থেমে নদীভাঙন অব্যাহত থাকতে দেখা গেছে।

খবর পেয়ে মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ চান চাকরিপ্রার্থীরা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ চান চাকরিপ্রার্থীরা

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App