×

সিলেট

সিলেটে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:১৪ পিএম

সিলেটে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইনের একটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাতজনকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালালে বিজিবির কড়া অবস্থানের মুখে তা ব্যর্থ হয়। পরবর্তীতে বিএসএফ ওই সাতজনকেই ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

বৃহস্পতিবার ভোর চারটার দিকে এই ঘটনা ঘটে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোম্পানীগঞ্জের কালাইরাগ বিওপি-সংলগ্ন সীমান্ত দিয়ে বিএসএফ আচমকা সাতজনকে পুশ-ইনের চেষ্টা চালায়।

এ সময় সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তীব্র বাধা প্রদান করেন। বিজিবির এমন শক্ত অবস্থানের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

অধিনায়ক আরও জানান, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে বিএসএফের সঙ্গে একটি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের যেকোনো অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিরোধ করতে সীমান্তে নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App