×

সিলেট

সিলেট

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

ছবি: ভোরের কাগজ

সিলেটে কয়েক দিনের টানা বৃষ্টি এবং ভারতের উজানের পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের প্রভাবে জেলার সবকটি প্রধান নদ-নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

কিন্তু আগামী দুই দিন এই ধারা অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবোর তথ্য অনুযায়ী, সুরমা, কুশিয়ারা, সারি ও গোয়াইনসহ সিলেট বিভাগের বিভিন্ন নদীর পানি ধারাবাহিকভাবে বাড়ছে। যদিও বর্তমানে সব নদীর পানির স্তর বিপৎসীমার নিচে রয়েছে, তবুও উজান থেকে নেমে আসা ঢলের কারণে পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে। একই সময়ে ভারতের মেঘালয় ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকলে উজান থেকে আরও তীব্র বেগে পাহাড়ি ঢল নেমে আসতে পারে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দুই দিনে বৃষ্টিপাত ও উজানের ঢল অব্যাহত থাকলে সিলেট বিভাগের চার জেলার (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এতে নদী-সংলগ্ন ও নিচু এলাকাগুলো দ্রুত প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ

সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

গলায় ফাঁস দিয়ে আদিবাসী যুবকের আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে আদিবাসী যুবকের আত্মহত্যা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

সিলেট টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App