×

সিলেট

হামের উপসর্গ নিয়ে সিলেটে আরো ২ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:১৪ পিএম

হামের উপসর্গ নিয়ে সিলেটে আরো ২ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগজুড়ে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার মাস বয়সী এক শিশু এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে।

তবে গত কয়েক সপ্তাহের তুলনায় নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। যদিও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি। একই সময়ে উপসর্গ নিয়ে ৫৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, যেসব শিশু এখনো টিকার আওতায় আসেনি, তাদের চিহ্নিত করে টিকা দেওয়া হচ্ছে। হাম প্রতিরোধে শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। তাদের আশা, চলমান টিকাদান কার্যক্রম ও জনসচেতনতামূলক উদ্যোগের ফলে শিগগিরই সিলেটে হামের প্রকোপ পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা

স্পেনই ফেবারিট, দাবি ফ্রান্স কোচের

স্পেনই ফেবারিট, দাবি ফ্রান্স কোচের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪,৫৬১

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪,৫৬১

বর্ষায় শখের বাগানের যত্ন নেবেন যেভাবে

বর্ষায় শখের বাগানের যত্ন নেবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App