×

সিলেট

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ইয়াকুব আলী

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:৪৯ পিএম

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ইয়াকুব আলী

ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে মো. ইয়াকুব আলীকে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে তার পদ থেকে অব্যাহতি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি এ চিঠি জারির তারিখ থেকেই কার্যকর হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন নোয়াখালীর ‘আওয়ামী লীগ নেতা’

দলীয় সূত্রে জানা যায়, মো. ইয়াকুব আলী শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

মো. ইয়াকুব আলীকে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়ায় তিনি বিশেষ করে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মো. ইয়াকুব আলী বলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করতে তিনি সর্বাত্মকভাবে কাজ করে যাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিসিএস প্রশ্নফাঁস: পিএসসি কর্মকর্তার জামিন নামঞ্জুর, কারাগারে

বিসিএস প্রশ্নফাঁস: পিএসসি কর্মকর্তার জামিন নামঞ্জুর, কারাগারে

এয়ারটেল আসছে নতুন নামে, বন্ধ হচ্ছে কি আগের সিম?

এয়ারটেল আসছে নতুন নামে, বন্ধ হচ্ছে কি আগের সিম?

নানা সমস্যায় বাগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান

নানা সমস্যায় বাগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান

জামায়াতের দেশব্যাপী চার দফা লংমার্চ আসছে

জামায়াতের দেশব্যাপী চার দফা লংমার্চ আসছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App