×

সিলেট

সিসিক প্রশাসক

সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়

ছবি : সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; নগরবাসীর সচেতনতা ও সম্মিলিত সামাজিক আন্দোলন ছাড়া এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, নগরবাসী নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সহযোগিতা করলে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ফল পাওয়া সম্ভব। সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা জরুরি।

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে নগর ভবন প্রাঙ্গণ থেকে আয়োজিত সচেতনতামূলক র‌্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে সিলেট সিটি করপোরেশন প্রতিদিন বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম এবং এডিস মশার লার্ভা ধ্বংসে বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া মশা পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন। তাই ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ডেঙ্গুর প্রধান বাহক এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা কিংবা আশপাশে কোথাও পানি জমে আছে কি না, তা নিয়মিত খেয়াল রাখতে হবে। যেসব পাত্র বা স্থানে পানি জমতে পারে, সেগুলো পরিষ্কার করতে হবে এবং পানি জমা রোধ করতে হবে। একই সঙ্গে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বও প্রত্যেক নাগরিককে নিতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে আগামী তিন মাস প্রতি শনিবার ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। সিলেট সিটি করপোরেশন এ কর্মসূচি সফল করতে সর্বাত্মকভাবে কাজ করবে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এ কার্যক্রম আরও কার্যকর হবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে সিসিক প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধকে শুধু সিটি করপোরেশনের দায়িত্ব হিসেবে না দেখে সামাজিক দায়িত্ব হিসেবে নিতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই রোধ করা সম্ভব।

র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সিসিক প্রশাসক ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং নিজ নিজ বাসাবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

র‌্যালিতে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, লাইসেন্স অফিসার রুবেল আহমদ নান্নু, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নৌবাহিনীর ডিইডব্লিউতে নিয়োগ, বেতন কত?

নৌবাহিনীর ডিইডব্লিউতে নিয়োগ, বেতন কত?

চাঁদাবাজি দমনে বিএনপি নেতাদের ছাড় নয়: আইনমন্ত্রী

চাঁদাবাজি দমনে বিএনপি নেতাদের ছাড় নয়: আইনমন্ত্রী

লোডশেডিংয়ের শিডিউল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লোডশেডিংয়ের শিডিউল ঘোষণা

‘আমাকে ১০ শতাংশ দিয়েন’

আসিফ মাহমুদ ‘আমাকে ১০ শতাংশ দিয়েন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App