×

টালিউড

এবার দুই বাংলায় মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত যে সিনেমা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০২:২২ পিএম

এবার দুই বাংলায় মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত যে সিনেমা

ছবি: সংগৃহীত

অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’। বুবলী অভিনীত এই সিনেমার শুটিংয়ের কাজ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। তবে নানা জটিলতার কারণে ছবিটি মুক্তি পায়নি।

এবার জটিলতা কাটিয়ে পশ্চিমবঙ্গে আগামী মে মাসেই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি এবং জানা গেছে বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা চলছে। থ্রিলারধর্মী এই সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং অভিনেতা সৌরভ দাস এবং চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।

২০২৪ সালে শুটিং শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল ছিল— কবে বড়পর্দায় আসবে সিনেমাটি। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এই সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক করেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। 

নির্মাতা রাশেদ রাহা জানিয়েছেন, 'পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে খুব শিগগিরই আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এরপর বাংলাদেশে মুক্তির প্রক্রিয়াও শুরু হবে।'

সিনেমায় বুবলীর চরিত্রের নাম শ্বেতা, যিনি একজন চলচ্চিত্র নির্মাতা। কৌশিক গাঙ্গুলিকে দেখা যাবে অঞ্জন চরিত্রে এবং সৌরভ দাস অভিনয় করেছেন ডিকে চরিত্রে। ভিন্ন জীবনধারার তিন মানুষের গল্প একসময় গিয়ে মিশে যায় পাহাড়ি এক জনপদে, সেখান থেকেই গল্প নেয় নতুন মোড়।

এদিকে বাংলাদেশে আগামী ৮ মে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত আরেক সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’।

সিনেমাটি  নির্মিত লোকজ ঐতিহ্য লাঠিখেলাকে কেন্দ্র করে। এ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। নির্মাতা রাখাল সবুজ পরিচালিত ছবিটিতে আরো রয়েছেন শহীদুজ্জামান সেলিম ও আজাদ আবুল কালাম। তবে ‘সর্দারবাড়ির খেলা’র প্রচারণায় বুবলীকে দেখা না যাওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কতদিন স্থায়ী থাকবে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া অফিস

কতদিন স্থায়ী থাকবে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া অফিস

নতুন ভারসাম্যের সন্ধানে ভারত-বাংলাদেশ সম্পর্ক

নতুন ভারসাম্যের সন্ধানে ভারত-বাংলাদেশ সম্পর্ক

ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত

ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত

মঙ্গলবার দেশেজুড়ে কোথাও লোডশেডিং হয়নি

বিদ্যুৎ বিভাগ মঙ্গলবার দেশেজুড়ে কোথাও লোডশেডিং হয়নি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App