×

টালিউড

‘যে কোনও মূল্যে ফিরে আয়’, আবেগঘন বার্তা অঙ্কুশের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৪৩ পিএম

‘যে কোনও মূল্যে ফিরে আয়’, আবেগঘন বার্তা অঙ্কুশের

ছবি: সংগৃহীত

প্রিয় পোষ্যকে হারানোর বেদনা কতটা গভীর, তা একজন ‘পেট পেরেন্টই’ সবচেয়ে ভালো অনুভব করতে পারেন। গত ১৩ আগস্ট নিজের অত্যন্ত কাছের পোষ্য ‘বাবলা’কে হারিয়ে শোকে ভেঙে পড়েছিলেন টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। এবার প্রিয় চারপেয়ে বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

অঙ্কুশের শেয়ার করা ছবিতে দেখা যায়, বাবলার ছবির সামনে যত্ন করে সাজিয়ে রাখা হয়েছে তার প্রিয় খাবার ও খেলনা। ফুলের মালায় সাজানো ছবিটির সামনে নিশ্চুপ হয়ে বসে আছে অঙ্কুশের আরেক পোষ্য ‘তুলো’। প্রিয় সঙ্গীকে হারিয়ে তুলোর নিঃসঙ্গতাও যেন ফুটে উঠেছে সেই ছবিতে।

আরও পড়ুন: ঘুমের মধ্যেই অভিনেত্রীর মৃত্যু, ২৭ বছর বয়সে থামল জীবন

ছবিটি পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, ‘দু’টি নির্মল আত্মা একে অপরের সঙ্গে ঠিক জুড়ে আছে। আমরা মানুষরা কখনও ওদের মতো হতে পারব না। যে কোনো মূল্যেই আমার কাছে আবার ফিরে আয় বাবলা। তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। তুলো তোকে ভীষণ মিস করছে। আমাদের কথা ভাব, ফিরে আয়।’

অঙ্কুশের এই আবেগঘন পোস্টে সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে আসে শোকের আবহ। অভিনেতার পোস্টে মিমি চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্রসহ অনেকেই বাবলার প্রতি ভালোবাসা ও সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে এই কঠিন সময়ে অঙ্কুশকে মানসিকভাবে শক্ত থাকার বার্তাও দিয়েছেন তারা।

সূত্র: এই সময়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

জাহাজের হর্নে ঘুম ভাঙলো ভাল্লুকের, জরিমানা ৭ লাখ

জাহাজের হর্নে ঘুম ভাঙলো ভাল্লুকের, জরিমানা ৭ লাখ

বাবার কাছে নয় মাসের শিশু, দুই মাস ধরে কারাগারে তিন সন্তানের মা

বাবার কাছে নয় মাসের শিশু, দুই মাস ধরে কারাগারে তিন সন্তানের মা

১২৭ যাত্রী নিয়ে টার্মিনালে ফিরলো বিমান

যান্ত্রিক ত্রুটি ১২৭ যাত্রী নিয়ে টার্মিনালে ফিরলো বিমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App