×

তথ্যপ্রযুক্তি

তারহীন ইন্টারনেট ব্যবহারে নতুন প্রটোকল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০১৮, ১২:৫৭ পিএম

তারহীন ইন্টারনেট ব্যবহারে নতুন প্রটোকল
তারহীন ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা বাড়ানোর জন্য আসছে নতুন প্রটোকল।ওয়াইফাই অ্যালায়েন্স ডব্লিউপিএ৩ নিরাপত্তা প্রটোকল ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। এ বছর থেকেই বিভিন্ন ডিভাইসে তা সমর্থন শুরু হবে। পুরাতন রাউটার ও ওয়াইফাই ডিভাইসগুলোতেও আপডেটের মাধ্যমে ডব্লিউপিএ৩ প্রটোকল চালু করা যাবে। ব্যবহারকারীদের জন্য ওয়াইফাই সংযোগ ব্যবস্থা থাকবে অপরিবর্তিত। নেটওয়ার্ক খুঁজে বের করে তার পাসওয়ার্ড প্রবেশ করালেই সংযোগ হয়ে যাবে। তবে ডব্লিউপিএ৩ নেটওয়ার্কের সঙ্গে স্মার্টহোম গ্যাজেট আরও সহজে যাতে সংযুক্ত হতে পারে সেদিকে নজর দেয়া হয়েছে। ফোনে কিউআর কোড স্ক্যান করেই স্মার্টহোম ডিভাইসটিতে পাঠিয়ে দেয়া যাবে ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত হবার জন্য প্রয়োজনীয় তথ্য। বর্তমান প্রটোকল ডব্লিউপিএ২ হ্যাকাররা অনেক আগেই ভেঙ্গে ফেলেছে। তারা একটি নেটওয়ার্ক খুঁজে পেলে তাতে চলমান ডেটা ট্রান্সফারের কিছু অংশ নিজেরা সংগ্রহ করে সে ডেটার ওপর বিভিন্ন পাসওয়ার্ড আন্দাজ করে একসময় বের করতে পারত নেটওয়ার্কের পাসওয়ার্ড কি। তার পর সেটি ব্যবহার করে জব্দ করা ডেটার এনক্রিপশন ভেঙ্গে ফেলতে পারত। এ দুটি কাজই ডব্লিউপিএ৩ এর ক্ষেত্রে করা যাবে না।আগামী বছর থেকে প্রায় সকল নতুন রাউটার আর ওয়াইফাই ব্যবহার করতে পারে এমন ডিভাইসে ডব্লিউপিএ৩ প্রটোকল সমর্থন থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App