×

তথ্যপ্রযুক্তি

দুই ক্যামেরার সেলফি ফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৭, ০৪:২৩ পিএম

দুই সেলফি ক্যামেরার ফোন এনেছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান আইটেল। ফোনটির মডেল আইটেল এস২১। সাশ্রয়ী দামের এই ফোনটিতে ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। ভারতের বাজারে ফোনটির মূল্য ৫ হাজার ৯৯৯ রুপি। সেলফি কেন্দ্রীক এই ফোনটিতে আছে ৫ ইঞ্চির এফডব্লিউভিজিএ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৪৮০x৮৫৪ পিক্সেল। এতে আছে ১.১ গিগাহার্জের মিডিয়াটেক প্রসেসর। ফোনটি অ্যানড্রয়েড ৭.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত। ১ জিবি র‌্যামের এই ফোনটিতে ১৬ জিবি রম রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। ছবির জন্য ফোনটিতে আছে ৮ ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ব্যাকআপের জন্য আছে ২৭০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

একনেক সভা কী, কীভাবে কাজ করে

একনেক সভা কী, কীভাবে কাজ করে

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App