×

তথ্যপ্রযুক্তি

শক্তিশালী ব্যাটারিতে শাওমির বড় ডিসপ্লের ফোন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৭, ০৩:৪২ পিএম

শক্তিশালী ব্যাটারি আর বড় ডিসপ্লেতে আসছে শাওমির নতুন ফোন। এই ফোনটির মডেল শাওমি মি ম্যাক্স ৩। এতে থাকছে ৭ ইঞ্চির ডিসপ্লে। ব্যাকআপের জন্য আছে ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারে ব্যাটারি। এর আগে এত বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারিতে শাওমির কোনো ফোন বাজারে আসেনি। ফোনটির ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। বেজেললেস ডিসপ্লের এই ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। ফোনটিতে কুইক চার্জ ৩.০ ফিচার যোগ করা হয়েছে। ফলে দ্রুত চার্জ হবে স্মার্টফোনটি। দুইটি প্রসেসর ভার্সনে ফোনটি বাজারে আসবে। একটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ অন্যটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। ফোনটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানায়নি শাওমি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App