×

তথ্যপ্রযুক্তি

অ্যাসোসিও অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের জিরোসিয়াম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম

অ্যাসোসিও অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের জিরোসিয়াম

অ্যাসোসিও অ্যাওয়ার্ড গ্রহণ করছেন জিরোসিয়ামের হেড অব প্রডাক্ট সামিহা রহমান

ইমার্জিং ডিজিটাল সল্যুশনস অ্যান্ড ইকোসিস্টেম ক্যাটাগরিতে অ্যাসোসিও অ্যাওয়ার্ড পেল বাংলাদেশি ডিজিটাল মার্কেটিং সল্যুশন প্রতিষ্ঠান জিরোসিয়াম। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাপানের টোকিওতে অনুষ্ঠিত অ্যাসোসিও ডিজিটাল সামিট থেকে পুরষ্কারটি গ্রহণ করেন জিরোসিয়ামের হেড অব প্রডাক্ট সামিহা রহমান। 

তথ্যপ্রযুক্তি খাতে বিভিন্ন ধরণের অবদানের জন্য এশিয়া ও ওশেনিয়ার ১৮টি দেশ নিয়ে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয়ে গেল অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৪। ডিজিটাল এশিয়া- গ্লোবাল শেয়ারিং অব ডিজিটাল স্কিলস প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নেয়া জিরোসিয়ামকে ইমার্জিং ডিজিটাল সল্যুশনস অ্যান্ড ইকোসিস্টেম ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশে তৈরি সর্বাধুনিক প্রযুক্তির সফটওয়্যার জিরোসিয়াম বিভিন্ন ধরণের ব্যবসাকে অনলাইনে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রক্ষা, সেবা প্রদান এবং অভিযোগ সমাধানকে অত্যন্ত সহজ করে দেয়। সফটওয়্যারটির সহজ ব্যবহার ও গ্রাহকবান্ধব ধরণ এটিকে অনলাইনভিত্তিক ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় করে তুলছে। 

মূলত বাংলাদেশের ছোট-মাঝারি-বড় এফ-কমার্স ব্যবসায়ীর অনলাইনে ব্যবসা করা অনেকটাই সহজ হয়ে উঠেছে এই সফটওয়্যারের মাধ্যমে। এর মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবসার পেজে গ্রাহকের আসা ক্ষুদেবার্তাগুলো খুব সহজে মুহূর্তের মধ্যে উত্তর দিতে পারছেন ব্যবসায়ীরা। পাশাপাশি পেজ একদম সুরক্ষিত থাকছে।  

অ্যাসোসিও একটি এশিয়া ও ওশেনিয়া ভিত্তিক সংগঠন যারা তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকরণকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১৯৮৪ সাল থেকে কাজ করে আসছে। ২৪টি দেশ এই সংগঠনের বর্তমান সদস্য। অ্যাসোসিও গত ৪০ বছরে এই অঞ্চলের ২০ হাজারের বেশি আইসিটি কোম্পানিকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়েছে। তারই ধারাবাহিকতায় এ বছর বাংলাদেশি এই প্রতিষ্ঠানটিকে পুরস্কৃত করল আইসিটি খাতের অন্যতম এই বৈশ্বিক সংগঠন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App