×

তথ্যপ্রযুক্তি

এআইয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে রয়েল বেঙ্গল এআই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০১:৫৭ এএম

এআইয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে রয়েল বেঙ্গল এআই

এআইয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে রয়েল বেঙ্গল এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর উপর ঘরে বসে ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েল বেঙ্গল এআই। প্রতিষ্ঠানটি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা কলেজ শিক্ষার্থীদের এই সুযোগ দিচ্ছে। কোডিং না জানলেও শুধুমাত্র এআইয়ের উপর আগ্রহী এমন কর্মীই খুঁজছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদেরকে ইন্টার্নশিপ করার সুযোগ দেবে। সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে হবে, পাশাপাশি মাসে ১০০ ডলার সম্মানি।

কোডিং জানার প্রয়োজন নেই, কোনও পূর্ববর্তী চাকরির অভিজ্ঞতাও দরকার নেই। সাবলীল ইংরেজির প্রয়োজন নেই শুধু মাত্র এআই সম্পর্কে কৌতূহলী এবং শিখতে, গবেষণা করতে এবং ধারণা সংগঠিত করতে আগ্রহী এমন প্রার্থীকেই খুঁজছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির কর্ণধার মো. রাফাত রহমান বলেন, কলেজে পড়ছে এমন শিক্ষার্থীদের এআই এর উপর ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছি আমরা। শিক্ষার্থীরা ইন্টার্ন শেষে নিজের ক্যারিয়ার গড়তে পারবে সহজে। ঘরে বসেই এআইয়ের উপর অভিজ্ঞ মানুষদের সাথে কাজ পাশাপাশি থাকবে সার্টিফিকেট, এআইয়ের উপর বাস্তব-বিশ্বের অভিজ্ঞতা অর্জনের সুযোগ।

আবেদনের শেষ তারিখ ৩০ জুন ২০২৫। আবেদন করা যাবে https://shorturl.at/2o8Uc এই ঠিকানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাসের ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন কবে?

বাসের ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন কবে?

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

‘ঘুমন্ত’ মাদ্রাসাছাত্রের লাশ ধানখেতে, সন্দেহের তীর বাবার দিকে

‘ঘুমন্ত’ মাদ্রাসাছাত্রের লাশ ধানখেতে, সন্দেহের তীর বাবার দিকে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App