×

তথ্যপ্রযুক্তি

সাবধান!

আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে যেসব অ্যাপ

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৯ পিএম

আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে যেসব অ্যাপ

ছবি: এআই

ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার নতুন অ্যাপ যুক্ত হচ্ছে প্লে স্টোর ও অ্যাপ স্টোরে। একটি ভুল অ্যাপ ইনস্টল করলেই আপনার ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে অপরিচিত কারও হাতে। বর্তমানে সাইবার অপরাধীরা নানা কৌশলে এমন অ্যাপ তৈরি করছে, যা দেখতে সাধারণ হলেও ভেতরে লুকিয়ে থাকে নজরদারির ফাঁদ। তাই প্লে স্টোর বা অ্যাপ স্টোর—যেখান থেকেই অ্যাপ ডাউনলোড করুন না কেন, আগে সতর্ক হওয়া জরুরি।

অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করলেই সব ঝুঁকি শেষ—এমন ধারণা ভুল। সাইবার অপরাধীরা জনপ্রিয় ব্যাংকিং, ডিজিটাল ওয়ালেট বা প্রয়োজনীয় সেবার অ্যাপের নাম ও আইকনের সঙ্গে মিল রেখে ভুয়া অ্যাপ তৈরি করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করে। একবার ভুল করে ইনস্টল করলেই আপনার ব্যক্তিগত তথ্য ও অর্থ দুটোই ঝুঁকিতে পড়তে পারে।

আরো পড়ুন: ফেসবুকে পোস্ট দিয়ে আয় করুন ৩ হাজার ডলার!

গবেষকরা এমন অনেকগুলো অ্যাপ খুঁজে পেয়েছেন। এক ওয়েবসাইট জানাচ্ছে, ২০টির বেশি অ্যাপের খোঁজ ইতিমধ্যেই মিলেছে। তবে যেহেতু এখনও খোঁজ চলছে তাই সংখ্যাটা বাড়তেই পারে। এর মধ্যে রয়েছে ৯টি ওয়ালেট!

আসুন দেখে নেওয়া যাক কোন কোন অ্যাপ রয়েছে তালিকায়—

প্যানকেক সোয়্যাপ, সুয়েত ওয়ালেট, হাইপারলিকুইড, রেইডিয়াম, বুলএক্স ক্রিপ্টো, ওপেনওসিয়ান এক্সচেঞ্জ, মিটিওরা এক্সচেঞ্জ, সুশিসোয়্যাপ, হার্ভেস্ট ফিনান্স ব্লগ।

আরো পড়ুন: ফেসবুকে বেশি রিচ ও ভিউ পাওয়ার কার্যকরী টিপস!

এ ধরনের ডিজিটাল ওয়ালেটগুলো আদৌ নিরাপদ নয়। কোনো ভাবে টাকাপয়সা খোয়ালে ফেরত পাবার কোন সম্ভাবনাই নেই। তাই সবদিক খতিয়ে না দেখে এই ধরনের অ্যাপ ডাউনলোড না করাই ভালো। আর যদি ইতিমধ্যেই এই ধরনের অ্যাপ ইনস্টল করে থাকেন, তাহলে সাবধান! এখনই সেগুলো ডিলিট করে দিন। অন্যথায় বিপদে পড়তে পারেন, যে কোনো সময়। এদিকে গবেষকরা অন্য অ্যাপগুলোও খতিয়ে দেখছেন। হয়তো এই তালিকা অদূর ভবিষ্যতে আরও লম্বা হতে পারে।

সাইবার হামলার আশঙ্কা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানা ধরনের দাবি ছড়িয়ে পড়ে। সম্প্রতি ‘ডান্স অফ দ্য হিলারি’ নামে একটি কথিত লিংক নিয়েও একই ধরনের আলোচনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত এমন কোনো লিংকের সত্যতা নিশ্চিত হয়নি। তাই গুজবে আতঙ্কিত না হয়ে অচেনা লিংক ও ফাইল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

মক্কা প্রতিরক্ষা জোট ও বাংলাদেশের কূটনৈতিক পরাভব: বাস্তবতা বনাম সামরিক কল্পনা

৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

প্রাণ গেছে ৩৪ জনের ৩০ বছরেও থামেনি মানুষ-হাতির রক্তক্ষয়ী সংঘাত

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধের কী কারণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App