×

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট ছাড়াই দেখা যাবে ইউটিউব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ০৫:২৭ পিএম

ইন্টারনেট ছাড়াই দেখা যাবে ইউটিউব

ইউটিউব / ফাইল ছবি

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবের প্রিমিয়াম গ্রাহকরা অফলাইনেও ভিডিও ডাউনলোড করার সুবিধা পাচ্ছেন।

ইউজাররা এককভাবে প্রতি মাসে ১২৯ টাকার বিনিময়ে এর সুবিধা নিতে পারেন। এখানে অ্যাড ফ্রি ভিডিও দেখার সুবিধা, অফলাইনে দেখার জন্য ভিডিও ডাউনলোড করা, ইউটিউবে অরিজিনাল সিরিজ দেখার সুবিধা, প্রিমিয়াম মিউজিক দেখার সুবিধাও মিলবে।

এ ক্ষেত্রে ইউজারদের প্রথমেই ইউটিউব অ্যাপ মোবাইলে ডাউনলোড করতে হবে। এরপর যে ভিডিওটি ডাউনলোড করতে হবে সেই ভিডিও চালাতে হবে। পরে ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে। এটি ভিডিও প্লেয়ারের ডান দিকে নিচে রয়েছে। সেখান থেকে নিজেদের পছন্দ অনুযায়ী ভিডিও কোয়ালিটি সিলেক্ট করতে হবে। এখানে কয়েকটি অপশন পাওয়া যাবে। যে কোয়ালিটির ভিডিও দরকার, সে অনুযায়ী বেছে নিতে হবে।

এরপর সেই ভিডিওটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে ডাউনলোড আইকনটি পরিবর্তন হয়ে ডাউনলোডেড হয়ে যাবে। দুর্গম এলাকায় ভ্রমণসহ যেখানে ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না, সেখানে সময় কাটানোর জন্য ফোনই একমাত্র ভরসা। অন্যদিকে স্মার্টফোনের অন্যতম একটি অনুসঙ্গ ইউটিউব। কিন্তু ইন্টারনেট ছাড়া তা অচল হয়ে যায়। এখন থেকে ইউজারদের সে সমস্যায় আর পড়তে হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেটে বড় সুখবর

পে স্কেলের গেজেটে বড় সুখবর

আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত

আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত

সিডিআর থেকে এনআইডি, টাকায় মিলছে সবই

সিডিআর থেকে এনআইডি, টাকায় মিলছে সবই

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App