×

সারাদেশ

মহাদেবপুর বৃষ্টিতে তলিয়ে গেছে ধানখেত পানিবন্দি মানুষ

Icon

গৌতম কুমার মহন্ত, মহাদেবপুর (নওগাঁ)

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মহাদেবপুর  বৃষ্টিতে তলিয়ে  গেছে ধানখেত পানিবন্দি মানুষ

অবিরাম ভারী বৃষ্টিতে মহাদেবপুরে আউশ ধানখেত ও আমন ধানের বীজতলাসহ বিভিন্ন সবজি ফসল ডুবে গেছে। এতে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের কপালে। এ ছাড়া উপজেলা শহরের নিচু এলাকার বসতবাড়িসহ বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে শহরবাসী।

উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের একটি সূত্র জানায়, গত বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টির পানিতে উপজেলার ১০ ইউনিয়নে চলতি মৌসুমে ১৫ হাজার ৩৫০ হেক্টর জমিতে রোপণকৃত উফশী আউশ ধান, ৯৫০ হেক্টর আমন ধানের বীজতলা এবং ৫২০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৬৭৫ হেক্টর উফশী আউশ ধান, ১৯০ হেক্টর আমন ধানের বীজতলা ও ১০৪ হেক্টর জমিতে রোপণকৃত বিভিন্ন সবজি তলিয়ে গেছে।

জোয়ানপুর গ্রামের কৃষক মোবারক হোসেন বলেন, দ্রুত পানি নেমে না গেলে রোপণকৃত আউশ ধান, আমনের বীজতলা এবং সবজিসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় তার মতো হাজারো কৃষক চিন্তিত হয়ে পড়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এইচ এম এরশাদ বলেন, বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া রোপণকৃত এসব উফশী ধান ও আমন ধানের বীজতলা এবং বিভিন্ন সবজি চাষসহ উৎপাদনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

অপরদিকে গত বুধবার থেকে গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত অবিরাম বৃষ্টিতে উপজেলা শহরের জাহাঙ্গীরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এলাকা, ঘোষপাড়া এলাকা, জাহাঙ্গীরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এলাকা ও কুঞ্জবন কাজী অফিস পাড়া এবং কুঞ্জবন দক্ষিণ পাড়া এলাকার বাসাবাড়িসহ রাস্তা পানিতে তলিয়ে গেছে। ফলে ওইসব এলাকায় বসবাসরত এবং রাস্তা দিয়ে চলাচলকারী শহরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রভাবশালীরা পানি নিষ্কাশনে সরকারি রাস্তার কালভার্টের মুখ বন্ধ করে ঘরবাড়ি নির্মাণ ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকাসহ শহরে অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ এবং এসব ড্রেনে ময়লা আবর্জনা জমে থাকায় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে। ফলে একটু বৃষ্টি হলেই ওইসব এলাকায় বসবাস করা মানুষ পানিবন্দি হয়ে পড়ে বলে স্থানীয়রা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর বাজারে বেড়েছে ডিমের দাম, চড়া মাছ

রাজধানীর বাজারে বেড়েছে ডিমের দাম, চড়া মাছ

বিপৎসীমার ওপরে দেশের ৫ নদী, তীব্র হচ্ছে বন্যা আতঙ্ক

বিপৎসীমার ওপরে দেশের ৫ নদী, তীব্র হচ্ছে বন্যা আতঙ্ক

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App