×

সারাদেশ

হাসপাতাল থেকে উধাও পা ছাড়াই দাফন

Icon

কাগজ প্রতিবেদক, কুষ্টিয়া

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হাসেম আলী (৬০) নামে এক ব্যক্তির বিচ্ছিন্ন পা হারিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে হাসপাতালের অপারেশন থিয়েটারসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার বিচ্ছিন্ন ডান পা উদ্ধার করা যায়নি। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসেম আলীর মৃত্যু হলে বিচ্ছিন্ন পায়ের অংশ ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ডান পা ছাড়াই তার দাফন সম্পন্ন হয়েছে। নিহত হাসেম আলী কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আব্দালপুর গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন। নিহতের ভাই রাশিদুর রহমান অভিযোগ করে বলেন, বুধবার বিকেলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসেম আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মরদেহ গ্রহণ করতে গিয়ে দেখা যায়, দুর্ঘটনায় বিচ্ছিন্ন হওয়া তার ডান পা খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজ করেও পায়ের অংশটি উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতের প্রতিবেশী আব্দালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী হায়দার স্বপন বলেন, দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও বিচ্ছিন্ন পায়ের অংশ পাওয়া যায়নি। হয়তো আয়ারা কেউ ময়লার ভাগাড়ে ফেলে দিয়েছে। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান বলেন, সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তির বিচ্ছিন্ন পা নিয়ে ভর্তি হয়েছিল তার মৃত্যুর পর হাসপাতালের স্টাফরা নিহতের স্বজনদের কাছে বিচ্ছিন্ন পায়ের অংশটি বুঝিয়ে দিয়েছে বলে আমি রাতেই শুনেছি। এরপর কি হয়েছে জানা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর বাজারে বেড়েছে ডিমের দাম, চড়া মাছ

রাজধানীর বাজারে বেড়েছে ডিমের দাম, চড়া মাছ

বিপৎসীমার ওপরে দেশের ৫ নদী, তীব্র হচ্ছে বন্যা আতঙ্ক

বিপৎসীমার ওপরে দেশের ৫ নদী, তীব্র হচ্ছে বন্যা আতঙ্ক

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App