×

বিনোদন

নতুন প্রেমে পড়েছেন অর্জুন!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন প্রেমে পড়েছেন অর্জুন!

বলিউড অভিনেতা অর্জুন কাপুরের ব্যক্তিগত জীবন বরাবরই চর্চায় থাকে। তবে মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার নতুন সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল। এবার সেই জল্পনায় রসদ জোগাল, লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর সাহিবা বালির সঙ্গে একফ্রেমে ধরা দেয়ার বিষয়টি।

ভারত-ইংল্যান্ড ওয়ান ডে ম্যাচ দেখতে গত রবিবার লন্ডনের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অর্জুন। সেখানে তার পাশেই দেখা যায় সাহিবাকে। তাদের সঙ্গে ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংও। ম্যাচ চলাকালীন গ্যালারিতে দুজনের একসঙ্গে বসে খেলা উপভোগ করার ছবি ও ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সবচেয়ে বেশি নজর কেড়েছে অর্জুন ও সাহিবার পোশাক। দুজনকেই নীল রঙের পোশাকে দেখা যায়। স্টেডিয়ামে তাদের হাসি-আড্ডা, ম্যাচ উপভোগ করার মুহূর্ত দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, সম্পর্কটা কি বন্ধুত্বের চেয়ে একটু বেশি? এই জল্পনা অবশ্য নতুন নয়। কয়েক দিন আগেই অর্জুনের জন্মদিনে ইনস্টাগ্রামে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন সাহিবা বালি। মজার ছলে তিনি লিখেছিলেন, ‘ শুভ জন্মদিন সকলের সবচেয়ে প্রিয় বন্ধু... আর ওজন কমানো বন্ধ কর, একটু কেক খাও’ সেই পোস্টের জবাবে অর্জুন লিখেছিলেন, ‘তোমার জন্য অপেক্ষা করছি’। দুজনের এই কথোপকথন তখন থেকেই অনুরাগীদের নজরে আসে। আর লর্ডসে একসঙ্গে দেখা যাওয়ার পর সেই চর্চা অন্য মাত্রা পেয়েছে।

প্রসঙ্গত, সাহিবা বালি একজন অভিনেত্রী, কনটেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। বিভিন্ন ওয়েব সিরিজ, বিজ্ঞাপন ও ডিজিটাল কনটেন্টে কাজ করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App