×

বিনোদন

অঞ্জনকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় কনসার্ট

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অঞ্জনকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় কনসার্ট

বেশ কয়েকবার বাংলাদেশে গান শোনাতে এসেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। প্রতিবার তার গান শুনতে ভিড় জমিয়েছেন এ দেশের শ্রোতারা। এবার অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয়েছে কনসার্ট। অঞ্জন দত্ত উপস্থিত না থাকলেও তাকে ট্রিবিউট করে ৩১ জুলাই বনানীর বাটারনোট ক্যাফেতে অনুষ্ঠিত হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে...’ শীর্ষক কনসার্টটি।

কনসার্টে গান শোনাবেন দেশের তিন শিল্পী ও গীতিকার জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। অঞ্জন দত্তের গানের পাশাপাশি এই আয়োজনে নিজেদের গানও পরিবেশন করবেন এই তিন শিল্পী। অঞ্জন দত্তকে ট্রিবিউট করে আয়োজিত এই কনসার্ট নিয়ে জয় শাহরিয়ার বলেন, ‘যাদের গান শুনে আমরা সিঙ্গার সং রাইটাররা অনুপ্রেরণা পাই, তাদের মধ্যে অন্যতম অঞ্জন দত্ত। আরো অনেকে আছেন- কবীর সুমন, নচিকেতা চক্রবর্তী। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। এই আয়োজনে আমরা অঞ্জন দত্তের গান গাইব, পাশাপাশি নিজেদের কিছু গান করব। আমাদের নিজেদের গানগুলোও অঞ্জন দত্তকে ট্রিবিউট করে গাইব।’

আহমেদ হাসান সানি বলেন, ‘আমাদের দেশের সিঙ্গার সং রাইটারদের জীবনে অঞ্জন দত্তের অনেক প্রভাব। বলতে গেলে আমরা বড় হয়েছি অঞ্জন দত্তের শব্দের শহরে। তাকে ট্রিবিউট করে কনসার্টে গাইব, এটি দারুণ এক ব্যাপার। জয় শাহরিয়ার ভাই আয়োজনটি নিয়ে জানানোর পর সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। আশা করছি দর্শকদের দারুণ একটা সন্ধ্যা উপহার দিতে পারব।’

একদিন বৃষ্টিতে বিকেলে... কনসার্ট আয়োজন করেছে আজব কারখানা। ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় শুরু হবে কনসার্টের মূল আয়োজন।

টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে দুই ক্যাটাগরিতে- ৭০০ টাকা (আর্লি বার্ড) এবং ১ হাজার টাকা (অন স্পট)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গডজিলা’ অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

‘গডজিলা’ অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

ফের পর্দায় ফিরছেন তাহসান খান

ফের পর্দায় ফিরছেন তাহসান খান

সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

অমিত শাহের পদত্যাগ দাবিতে উত্তাল ভারতের পার্লামেন্ট

অমিত শাহের পদত্যাগ দাবিতে উত্তাল ভারতের পার্লামেন্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App