×

বিনোদন

আর্জেন্টিনার পরাজয়ে ভাঙল পরীর বিয়ের স্বপ্ন

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আর্জেন্টিনার পরাজয়ে ভাঙল পরীর বিয়ের স্বপ্ন

বিশ্বকাপের পুরো সময়টাতেই আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন পরীমনি। দলের প্রতিটি জয় উদযাপন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও প্রকাশ করেছেন, আবার কখনো ফুটবল তারকা লিওনেল মেসির প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন বিভিন্ন পোস্টে। পরীমনির ‘বিয়ের ঘোষণা’ নিয়ে আলোচনা শুরু হয় গত বুধবার রাতে। আর্জেন্টিনা-ইংল্যান্ডের সেমিফাইনালের আগে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ মজার ছলে দেয়া সেই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজারো শেয়ারে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই অভিনেত্রী। ফাইনালের আগে ওই পোস্ট নিয়ে কিছুটা অস্বস্তির কথাও জানিয়েছিলেন পরীমনি। হাসতে হাসতে তিনি বলেছিলেন, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলেছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, সবাই বিষয়টিকে এতটা সিরিয়াসলি নেবে।’ তিনি আরো বলেন, ‘এত এত সিরিয়াস বিয়ের প্রস্তাব আসছে, কিছুই বুঝতে পারছি না, কী করব।’ বিয়ের পথে নিজের আরেকটি ভাবনার কথাও জানিয়েছিলেন পরীমনি। তার ভাষ্য, বিয়ের জন্য একজন অভিভাবকের প্রয়োজন। তবে বর্তমানে সেই দায়িত্ব নেয়ার মতো কেউ নেই বলেও জানান তিনি। শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন যেমন পূরণ হয়নি, তেমনি আপাতত বাস্তব হচ্ছে না পরীমনির সেই আলোচিত ‘বিয়ের ঘোষণা’। ফাইনালের পর সংক্ষিপ্ত এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা আবার দেখা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গডজিলা’ অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

‘গডজিলা’ অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

ফের পর্দায় ফিরছেন তাহসান খান

ফের পর্দায় ফিরছেন তাহসান খান

সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

অমিত শাহের পদত্যাগ দাবিতে উত্তাল ভারতের পার্লামেন্ট

অমিত শাহের পদত্যাগ দাবিতে উত্তাল ভারতের পার্লামেন্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App