×

মেলা

‘মায়া’ নিয়ে আসছেন সারিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘মায়া’ নিয়ে আসছেন সারিকা

সারিকা সাবরিন

ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাচ্ছে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর থ্রিলার ওয়েব ফিল্ম ‘মায়া’। ৩০ সেপ্টেম্বর রায়হান রাফীর রচনা ও পরিচালনায় নির্মিত বিঞ্জ অরজিনাল ওয়েব ফিল্মটি উপভোগ করতে পারবেন দর্শকরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে বিঞ্জ অরজিনাল ওয়েব ফিল্মটির টিজার।

পারিবারিক টানাপড়েন এবং এ সময়ের নারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘মায়া’। স্বামীর অবর্তমানে নারীদের যে ধরনের চাপের মুখে পড়তে হয়, তাই ফুটে উঠেছে টিজারে। টিজারের প্রথম দৃশ্যে দেখা যায়, মায়া থানায় এসে পুলিশকে বলে, ‘স্যার, আমার হাজব্যান্ড নিখোঁজ।’

এরপর কয়েক ঝলকে একের পর এক রহস্যে ঘেরা ও শ্বাসরুদ্ধকর দৃশ্যগুলোয় মিলেছে জুতসই থ্রিলারের আবহ। সব মিলিয়ে টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহের তুঙ্গে রয়েছে রাফীর ওয়েব সিনেমাটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সারিকা।

এ ছাড়া ‘মায়া’র মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক করছেন অভিনেতা মামনুন ইমন। রায়হান রাফীর নির্মাণে ইমন-সারিকা জুটির এটিই প্রথম কাজ।

নির্মাতা রায়হান রাফী বলেন, মায়া ওয়েব ফিল্মটিতে সমাজের একেবারেই রূঢ় বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। ফলে দর্শকরা সহজেই এর কাহিনির সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। টিজার দেখে এর কাহিনি নিয়ে অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন। আমার বিশ্বাস, ওয়েব ফিল্মটি দর্শকরা উপভোগ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App